Siddaramaiah: হৃদরোগে একের পর এক মৃত্যু, সন্দেহের কেন্দ্রে করোনা টিকা! তদন্তের নির্দেশ কর্নাটকের মুখ্যমন্ত্রীর

দেশ

নিউজ পোল ব্যুরো: কর্ণাটকের (Karnataka) হাসান জেলায় হঠাৎ করেই অস্বাভাবিক হারে বাড়ছে হৃদরোগে (Cardiac Arrest) মৃত্যুর ঘটনা। গত ৪০ দিনের মধ্যে ২০-রও বেশি যুবক-যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের বয়স মূলত ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। এই পরিস্থিতিতে আশঙ্কার কেন্দ্রে উঠে (Siddaramaiah) এসেছে করোনা টিকার (COVID Vaccine) সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া।

আরও পড়ুন: QUAD: ড্রাগনকে ঘিরে ফেলতে কোয়াডের কড়া বার্তা, পহেলগাঁও হামলায় পাকিস্তানকেও নিশানা! জোটবদ্ধ লড়াইয়ে ভারতের পাশে বিশ্ব শক্তি

প্রশ্ন উঠছে, এই মৃত্যুগুলোর পিছনে কি রয়েছে কোভিড টিকার কোনও অনিচ্ছাকৃত প্রভাব? এমনই সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) নির্দেশ দিয়েছেন, গঠিত হোক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Siddaramaiah) বলেন, “হাসান জেলার এই ধারাবাহিক হৃদরোগে (Cardiac Arrest) মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের। করোনা টিকাকরণ (COVID Vaccine) নিয়ে তাড়াহুড়ো করা, অনুমোদন প্রক্রিয়ার যথাযথ মূল্যায়ন না করাই হয়তো এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা নিয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে এখন অনেক গবেষণা চলছে যেখানে কোভিড টিকার সঙ্গে হৃদরোগের সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না। যে কোনও বুকে ব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যাওয়ার আহ্বান জানাচ্ছি রাজ্যবাসীকে।” মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চের পরিচালক ডঃ রবীন্দ্রনাথ। ১০ দিনের মধ্যে এই কমিটিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুসারে, গত ২ বছরে শুধুমাত্র হাসান জেলাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৭ জন। যার মধ্যে ১৯০ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র গত কয়েক মাসে।যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোভিড টিকার বিরুদ্ধে সরাসরি কোনও যোগসূত্র মানতে নারাজ। তাদের দাবি, হৃদরোগ বাড়ার পেছনে কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত মদ্যপান ও ধূমপান। তবে বিশেষজ্ঞ মহল বলছে, টিকা বিতর্কে ধোঁয়াশা যত না কাটছে, বরং আরও ঘনীভূত হচ্ছে। তদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে এখন গোটা কর্ণাটক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT