Karur Stampede: কারুরে বিজয়ের সভায় মৃত্যুমিছিল! দুর্ঘটনা নয়, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলল বিজেপি

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে (Karur Stampede) দক্ষিণী সুপারস্টার তথা উদীয়মান রাজনীতিক বিজয়ের জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় (Karur Stampede) উঠছে চক্রান্তের গন্ধ। বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, এর পেছনে থাকতে পারে ‘নিঃশব্দ রাজনৈতিক ষড়যন্ত্র’।

আরও পড়ুন: Vijay Rally Stampede : বিজয়ের বিরুদ্ধেও মামলা! কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যু বহু মানুষের

গত শনিবার সন্ধ্যায় বিজয়ের আয়োজিত জনসভায় ব্যাপক ভিড়ের মধ্যে পদপিষ্ট (BJP Stampede) হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন, আহত শতাধিক। প্রশাসনের তরফে অনুমান করা হয়েছিল সভায় উপস্থিত থাকবে প্রায় ১০ হাজার মানুষ। বাস্তবে সেখানে ভিড় জমায় প্রায় ২৭ হাজারেরও বেশি। সকাল থেকে প্রবল গরমে না খেয়ে-পানিহীন অবস্থায় অপেক্ষায় থাকা মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে বিজয় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই। জনতা হুড়োহুড়ি করে সামনে এগোতে গিয়ে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়।

বিজেপি ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে একটি আট সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, “এই ঘটনায় যে শুধুমাত্র অব্যবস্থা ছিল, তা নয়—গোলমাল কোথাও রয়েছেই। নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য প্রকাশ পাবে না।” অন্যদিকে, নিজেও ডিএমকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজয়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি ক্ষোভ থাকে, তা হলে সরাসরি আমাকে আক্রমণ করুন। সাধারণ মানুষকে টার্গেট করবেন না।”

তবে, ডিএমকের পক্ষ থেকে এই অভিযোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিশাল জনসমাগমের দায় পুরোপুরি বিজয় ও তার সংগঠকদের ওপরই বর্তায়। ঘটনার পরিপ্রেক্ষিতে উঠছে প্রশ্ন। কারুরের এই মর্মান্তিক ঘটনা কি নিছক অব্যবস্থার ফল, না কি রাজনীতির অন্দরমহলে চলা ক্ষমতার খেলায় এক কৌশলী চাল?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole