নিউজ পোল ব্যুরো: ১৯৪৭ সালের ১৪ আগস্ট হয়েছিল দেশভাগ। তার পর থেকেই এই দিনকে ভারত ‘বিভাজনের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করে। দেশ বিভাজনের পরেই ভারতে দেশভাগের কষ্ট (Partition Horrors) ও বিভাজনের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেই সঙ্গেই বলেছেন দেশভাগের ঘটনা আজও সকলকে কষ্ট দেয়। বিভাজনের ভয়াবহতা স্মরণ করেই শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য জনগণের স্থায়ী দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
এক্সের একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বিভাজনকে ভারতীয় ইতিহাসের একটি “মর্মান্তিক অধ্যায়” বলে অভিহিত করেছেন। সেই সময়ে অগণিত মানুষের দ্বারা সহ্য করা কষ্ট এবং যন্ত্রণার কথা স্মরণ করে বলেছেন লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে লিখেছেন, “ভারত #বিভাজনেরভয়াবহতাস্মরণ_দিবস পালন করছে, আমাদের ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায়ে অগণিত মানুষের সহ্য করা অশান্তি এবং যন্ত্রণার কথা স্মরণ করছে। এটি তাদের দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানানোরও একটি দিন… অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হওয়া এবং তারপরও নতুন করে শুরু করার শক্তি খুঁজে পাওয়ার ক্ষমতা।”
এখানেই শেষ নয় দেশের সম্প্রীতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে ঐক্যের বার্তা দিয়ে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “প্রভাবিতদের অনেকেই তাদের জীবন নতুন করে গঠন করেছেন এবং উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছেন। এই দিনটি আমাদের দেশকে একত্রিত রাখা সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করার আমাদের দায়িত্বও স্মরণ করিয়ে দেয়।” শুধু প্রধানমন্ত্রী মোদী নন ‘বিভাজনের ভয়াবহতা স্মরণ দিবস’ (Partition Horrors) স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বলেছেন, “জাতিবিরোধী শক্তিদের উপযুক্ত জবাব দিন।” তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “১৯৪৭ সালের অন্ধকার দিনটি আমাদের সেই নিষ্ঠুর ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন দেশের নাগরিকরা স্থানান্তরের নির্মম যন্ত্রণা ভোগ করেছিল এবং অমানবিক নির্যাতন সহ্য করে, তাদের বাড়িঘর, সম্পত্তি এবং জীবন হারিয়েছিল।”
