সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিউটাউন থেকে গ্রেফতার ‘পলাতক’ প্রশান্ত বর্মণ!

অপরাধ আইন দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরোঃ সল্টলেকের স্বর্ণব্যবসায়ী (Gold Trader) স্বপন কামিল্যা অপহরণ (Kidnap) ও খুনের ঘটনায় (Murder Case) অবশেষে গ্রেফতার (Arrested) হলেন রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণ। দীর্ঘদিন পলাতক (Absconding) থাকার পর নিউটাউন এলাকা চত্বর থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। সুপ্রিম কোর্টের (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ এবং সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভাইরাল ভিডিওর (Viral Video) পর থেকেই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশাসনিক মহলে (Administrative Circle) জোর চর্চা শুরু হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার মৃতদেহ। তদন্তে (Investigation) প্রশান্ত বর্মণের নাম সামনে আসতেই শুরু হয় তল্লাশি। তবে দীর্ঘদিন ধরেই উধাও ছিলেন তিনি। এরই মধ্যে সুপ্রিম কোর্ট থেকেও তাঁর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরপর প্রশাসনের তরফে তাঁকে রাজগঞ্জের BDO পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় সৌরভকান্তি মণ্ডলকে। কিন্তু বিসল্টলেকের স্বর্ণব্যবসায়ী (Gold Trader) স্বপন কামিল্যা অপহরণ (Kidnap) ও খুনের ঘটনায় (Murder Case) অবশেষে গ্রেফতার (Arrested) হলেন রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণ। কিন্তু বিতর্ক আরও বাড়ে যখন নিউটাউনের কাছে মত্ত অবস্থায় তাঁর দাদাগিরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশের উপর চাপ বাড়তে শুরু করে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে (Political Circle) ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে চলাফেরা করতেন অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি তবে গ্রেফতারের  ঘটনার পর নতুন মোড় এসেছে। ইতিমধ্যেই একাধিক দিক খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। ধৃতকে আদালতে (Court) পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla