একসময় ভারতের স্টার্টআপ দুনিয়ার “Poster Boy” আজ কারাদণ্ডের পিছনে! Byju Raveendran-এর বিরুদ্ধে সম্পত্তির তথ্য গোপন ও আদালতের নির্দেশ অমান্যের জন্য কড়া সিদ্ধান্ত।

অপরাধ আইন আন্তর্জাতিক দেশ

নিউজপোল ব্যুরো: ভারতের (EDTECH) এডটেক সংস্থা BYJU’S-এর প্রতিষ্ঠাতা Byju Raveendran-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সিঙ্গাপুরের আদালত। আদালত অবমাননা এবং সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার অভিযোগে তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত আত্মসমর্পণের করার নির্দেশ দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৭০,৫০০ মার্কিন ডলার জরিমানাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, আদালতের নির্দেশ একাধিকবার অমান্য করেছিলেন তিনি।

সূত্রের খবর, সিঙ্গাপুরে থাকা তাঁর সম্পত্তি এবং কর্পোরেট মালিকানা সংক্রান্ত একাধিক তথ্য বা নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল Byju Raveendran- কে। কিন্তু সেই নির্দেশ বহুবার অমান্য করার অভিযোগ ওঠে বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে। বিশেষ করে আদালতের চূড়ান্ত নির্দেশ ‘বিআর ইনভেস্টকো পিটিই’ নামের একটি সংস্থায় তাঁর আইনি মালিকানার প্রমাণের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা না দেওয়াকেই গুরুতরভাবে দেখেছে আদালত। শুধু কারাদণ্ডই নয়, আইনি খরচ অনুযায়ী তাঁকে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ কয়েক কোটি টাকার কাছাকাছি।

Qatar Investment Authority-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছিল। কয়েকবছর আগের সুত্রানুসারে রয়টার্স এবং ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, QIA-এর এই সহযোগী প্রতিষ্ঠানটি ২০২২ সালে বাইজুসের একটি চুক্তির অংশ হিসেবে এবং তার পরবর্তীতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ (Loan) থেকে অর্থ পুনরুদ্ধারের জন্য সিঙ্গাপুরের আদালতে যায়। মামলা চলাকালীন QIA-এর আবেদনের ভিত্তিতেই সিঙ্গাপুরের আদালত ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বাইজু রবীন্দ্রণকে তাঁর আন্তর্জাতিক সম্পদ এবং সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্যের (Contempt of Court) আদালত বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখার পর, বর্তমানে আজই (২৭ মে,২০২৬) বাইজু রবীন্দ্রণ- কে সম্পত্তির তথ্য গোপন ও আদালতের নির্দেশ অমান্যের জন্য ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

একসময় ভারতের স্টার্টআপ দুনিয়ার উজ্জ্বল নাম হিসেবে পরিচিত বাইজুসের সামনে এই রায় নতুন করে বড়সড় সংকট তৈরি করল। সিঙ্গাপুর আদালতের এই রায়ের পর বাইজু রবীন্দ্রণের আইনজীবীরা দ্রুত উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।
একসময় ভারতের স্টার্টআপ দুনিয়ার “Poster Boy” হিসেবে পরিচিত বাইজু রবীন্দ্রণ এখন একের পর এক আইনি ও আর্থিক চ্যালেঞ্জের মুখে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla