ডানলপ থেকে ঢাকুরিয়া, পুজোর বুকস্টল ঘিরে বিতর্ক! হাইকোর্টে সিপিএমের মামলা

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  দুর্গাপুজো মানেই বামপন্থীদের স্টল,এবারে এই স্টলকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ।কোথাও স্টল বসানোর অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ, কোথাও আবার স্টল তৈরি করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে বামপন্থী দল। এই পরিস্থিতিতে বুকস্টল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।

সিপিএমের অভিযোগ, ডানলপ ব্রিজের কাছে বুকস্টোর বসানোর অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি মেলেনি থানায় যাওয়া হলে আইসি জানায় অনুমতি দেওয়া হবে না।বুকস্টল বসানোর অনুমতি না দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছছে।

অন্যদিকে, ঢাকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে বুকস্টল বসাতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে সিপিআই (এমএল) লিবারেশন। সংগঠনের দাবি বহু বছর ধরেওই এলাকায় বিভিন্ন বামপন্থী দলের বুকস্টল বসছে। সিটিআই (এম এল) রাজ্য কমিটির সদস্য তথা যাদবপুর-ঢাকুরিয়া লোকাল কমিটির সম্পাদক বাবুন চট্টোপাধ্যায়ের চোখে আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে।এছাড়াও বেহালা ,কাঁচড়াপাড়ার স্টলেও হামলা চলেছে।

রাজ্যের পালাবদলের পর প্রথম বছর পুজোয় স্টল নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে।পুজোয় বুকস্টল ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ কি আসে তার দিকে নজর রাজনৈতিক মহলের।