‘আমি হিন্দুবাড়ির ছেলে, সনাতনী’, মহাষ্টমীতে বামেদের কটাক্ষ শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: মহাষ্টমীর সকালে কাঁথির নান্দনিক ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনৈতিক মন্তব্যে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার পাশাপাশি বামপন্থীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। নিজের বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে কাঁথির নান্দনিক ক্লাবে পৌঁছন মুখ্যমন্ত্রী। নিজের হাতে গড়ে তোলা এই […]

Continue Reading

পুজোর মধ্যেই সিপিএমের বুকস্টলে হামলা-ভাঙচুরের অভিযোগ! ফুলিয়ায় মনীষীদের ছবি ছেঁড়া থেকে হরিদেবপুরে রাতের ভাঙচুর, উঠছে একাধিক প্রশ্ন! কারা জড়িত?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দের মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা ছড়াল। নদিয়ার ফুলিয়া থেকে কলকাতার হরিদেবপুর, এমনকী যাদবপুরেও বুকস্টল ভাঙচুরের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কোথাও স্টলে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ, কোথাও আবার স্টল সরানো নিয়ে পুলিশের সঙ্গে বিবাদ—সব মিলিয়ে পুজোর মধ্যে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। নদিয়ার ফুলিয়ায় রবিবার […]

Continue Reading

ডানলপ থেকে ঢাকুরিয়া, পুজোর বুকস্টল ঘিরে বিতর্ক! হাইকোর্টে সিপিএমের মামলা

নিউজপোল ব্যুরো:  দুর্গাপুজো মানেই বামপন্থীদের স্টল,এবারে এই স্টলকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ।কোথাও স্টল বসানোর অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ, কোথাও আবার স্টল তৈরি করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে বামপন্থী দল। এই পরিস্থিতিতে বুকস্টল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে। সিপিএমের অভিযোগ, ডানলপ ব্রিজের কাছে বুকস্টোর বসানোর […]

Continue Reading

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা কি পরিকল্পিত? বোতল ছুড়ে হামলার ঘটনায় গড়িয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

নিউজপোল ব্যুরো: ভোরের অন্ধকারে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক যুবক, আর তাঁকে ঘিরেই নতুন মোড় নিল সিপিএমের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার তদন্ত! ধৃতের নাম বাপ্পা গুছাইত। শুক্রবার ভোর ৪টে নাগাদ গড়িয়ার সাহা কালীবাড়ি এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। তবে এই হামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে […]

Continue Reading

সাতসকালে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে ভাঙল জানলার কাচ, মুখ ঢাকা হামলাকারীকে ধরল CCTV—নেপথ্যে কারা?

নিউজপোল ব্যুরো: সাতসকালের নিস্তব্ধতা ভেঙে খাস কলকাতায় প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে নজিরবিহীন দুষ্কৃতী তাণ্ডব! বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ হামলা চালায় মুখ ঢাকা এক দুষ্কৃতী। অভিযোগ, মোটরবাইকের নম্বর প্লেট ঢেকে সাদা পলিথিন ব্যাক থেকে একের পর এক মদের বোতল বের করে সোজা বাড়ির জানলা […]

Continue Reading

স্টল বসানো নিয়ে তুমুল বচসা, সোনারপুরে CPIM-BJP সংঘর্ষে লাঠিচার্জ

নিউজপোল ব্যুরো:  স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আচমকাই বেঁধে গেল তুমুল উত্তেজনা! সোমবার রাতে CPIM ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপাড়া এলাকা। বচসা থেকে মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি ও মারামারির আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন কর্মী আহত হয়েছেন […]

Continue Reading

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় পথে সিপিআইএম

নিউজপোল ব্যুরো: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে হাড়োয়ায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। মঙ্গলবার হাড়োয়া সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে ১৬ দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি হাড়োয়া সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে হাড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছয়। সেখানে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ১৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন […]

Continue Reading

যাদবপুরে রাজনীতির আগুনে পুড়ল শতবর্ষের ঐতিহ্য! ৪ নম্বর গেটে নন্দলাল বসুর ঐতিহ্যবাহী প্রতীক ভেঙে মাটিতে ছুড়ে ফেলল বহিরাগতরা

নিউজপোল ব্যুরো: বিদ্যার মন্দির নাকি ঐতিহ্যের শ্মশান? রাজনৈতিক লড়াই, স্লোগান আর অন্ধ হিংসার আঁচে এবার ছাই হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু দশকের ঐতিহ্য! বুধবার রাতের ছাত্র রাজনীতির রক্তক্ষয়ী তাণ্ডব কেবল ছাত্রদের রক্তাক্ত করেই থামেনি, তা সরাসরি আঘাত হেনেছে বিশ্ববিদ্যালয়ের আত্মা ও ঐতিহ্যের ওপর। ক্যাম্পাসের মূল ফটকে থাকা ঐতিহাসিক এমব্লেম পা দিয়ে মারিয়ে চুরমার করে দেওয়ার […]

Continue Reading

রীতিমতো দেওয়াল টপকে সোজা ক্যাম্পাসে! লাল সন্ত্রাস রুখতে যাদবপুরে এবিভিপির রুদ্ররূপ, লঙ্কাকাণ্ড ৮বি বাসস্ট্যান্ডে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ছাত্র রাজনীতির সংঘাত এবার আরও তীব্র। বুধবার রাতের সংঘর্ষের রেশ কাটার আগেই আজ ফের রাস্তায় মুখোমুখি অবস্থান ABVP এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির। একদিকে ABVP-র ‘যাদবপুর চলো’ অভিযান, অন্যদিকে ৮বি বাসস্ট্যান্ড এলাকায় বাম ছাত্রদের জমায়েত। দুই কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে দু’পক্ষের কর্মসূচিকে ঘিরেই। […]

Continue Reading

ক্যাম্পাসে ঢুকে ৪ নম্বর গেটে আগুন, বামেদের পোস্টার পোড়াল উগ্র ABVP! ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা বুধবার রাত গড়াতেই সংঘর্ষের অভিযোগে পৌঁছয়। একদিকে ABVP-র দাবি, তাদের অন্তত চার ছাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাসের উপরও হামলা হয়েছে। অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, ABVP সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ইটপাটকেল ছোড়া এবং পোস্টার-পতাকায় আগুন […]

Continue Reading