সুজিত খুনের পুনর্নির্মাণ করতে গিয়ে বিপত্তি! পুলিশের রিভলভার ছিনতাই!, নিহত সামাউল

রাজনীতি

নিউজপোল ব্যুরো:   সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী তথা বিজেপিকর্মী সুজিত মন্ডল ২৮অক্টোবর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ।পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় সামাউল,তাজকিয়া বিবি ও জনি শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সামাউলের ভাড়াবাড়ি ভুটু মার্কেট থেকে প্রায় ১০০ মিটার দূরে । এই স্থানেই মঙ্গলবার দুপুরে সামাউলকে খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। খুনের ঘটনার তদন্ত করছিল রাজ্য সিআইডি।পুনর্নির্মাণের সময় সামাউল পুলিশের রিভলভার ছিনিয়ে নেয় ।সেই রিভালভার থেকে এলোপাথাড়ি গুলি চালায় কিন্তু প্রত্যেকটিই লক্ষ্যভ্রষ্ট হয়।পরে
ডিএসপি কে তাক করে রিভালভার ধরে অভিযুক্ত। ডিএসপি কে বাঁচাতে তাঁর নিরাপত্তার স্বার্থে এক ইনস্পেক্টর সামাদকে লক্ষ করে গুলি চালায়।সেই গুলি সরাসরি মাথায় লাগে সামাউলের।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

সুজিতের মৃত্যুর প্য তার স্ত্রী পুলিশের কর্তব্য অবহেলার অভিযোগ আনে।মুখ্যমন্ত্রী একে ‘বড় ত্রুটি’ বলে মন্তব্য করেছিলেন। ঘটনাক্রমে ধুলিয়ান টিওপি-র ইনচার্জ এএসআই সুমন্তকুমার দাস এবং সামশেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলমকে সাসপেন্ড করা হয়।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশুর মাংস কাটার ছুরি দিয়ে সুজিতকে খুন করা হয়েছে। তিন অভিযুক্ত সামাউল শেখ, তাজকিরা বিবি এবং জনি শেখকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের যথাযথ শাস্তি সুনিশ্চিত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে।