নিউজপোল ব্যুরো: আজ শাখারভ ও হাসিরানী শপথ গ্রহণ অনুষ্ঠান। এই আবহে রাজনৈতিক আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বয়সের প্রসঙ্গ তুলে এবার ভোটে না দাঁড়ানোর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর কথায়, “যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর। ৭৫ প্রায় বয়স। এখন বিশ্রাম নেওয়ার কথা।”
এ দিন তিনি বলেন রেজিনগরে সংখ্যালঘু ভোটারদের সমর্থনও পেয়েছেন। তিনি বলেন, “বিজেপিকে সাম্প্রদায়িক পার্টি বলা হত। রেজিনগর নির্বাচনে সেটা ভেঙে গেছে।” পাশাপাশি সরকারের আগামী দিনের কাজ নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ছ’মাসে যা দেখছেন, সেটা সকালবেলার চা-বিস্কুটের। এখনও ব্রেকফাস্ট হয়নি, বাকি আছি। দেখতে থাকুন কীভাবে এগোই।”
শপথগ্রহণের মঞ্চে মমতাকে কটাক্ষের পাশাপাশি হাসিরানি রথের ছেলে চন্দ্রনাথ রথের খুনের ঘটনাও তোলেন শুভেন্দু। হত্যাকাণ্ডে দুই কোটি টাকার সুপারি দেওয়ার অভিযোগ তুলে এর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন তিনি। বিধানসভায় শুভেন্দুর বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
