‘কথায় নয়, কাজে বদল চাই’, ঝাড়গ্রামের উন্নয়নে ছয় মাসের লক্ষ্যমাত্রা

নিউজপোল ব্যুরো: ঝাড়গ্রামে একের পর এক উন্নয়নের বার্তা। প্রত্যন্ত লোধা-শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারের সভা থেকে আগামী ছ’মাসের মধ্যে গোটা ঝাড়গ্রামের চেহারা বদলে দেওয়ার লক্ষ্যে জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর নির্দেশ, প্রতিটি ব্লক ও স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে […]

Continue Reading

পুরভোটের আগে বড় জল্পনা! বিজেপির টিকিটে কি লড়বেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা?

নিউজপোল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সব ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে হতে পারে পুরভোট। হাতে সময় কম থাকায় প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের নাম থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার কলকাতা […]

Continue Reading

যে ইছামতীতে মিলত দুই বাংলা, এবার সেই নদীতেই কড়া নিরাপত্তা! বিসর্জন ঘিরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

নিউজপোল ব্যুরো: ইছামতীর জল বয়ে নিয়ে যায় দুই বাংলার কত স্মৃতি, কত আবেগ। দুর্গাপুজোর বিজয়া দশমীতে টাকির এই নদীকে ঘিরেই তৈরি হত এক অন্যরকম উৎসবের পরিবেশ। এপার বাংলার প্রতিমা আর ওপার বাংলার প্রতিমা কাছাকাছি আসার সেই দৃশ্য দেখতে ভিড় জমাতেন অসংখ্য মানুষ। কিন্তু এবার সেই চেনা ছবিতে অনেকটাই বদল এসেছে। ঐতিহ্যের টান থাকলেও নিরাপত্তার প্রশ্নে […]

Continue Reading

‘আমার কাছে থাকতে চাইলে থাকতে পারে’, চোরবাগানে মৃত দম্পতির ছেলের পাশে শুভেন্দু

নিউজপোল ব্যুরো: চোরবাগানকাণ্ডে শোকের ছায়া রাজ্যজুড়ে। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন যাঁরা তাঁদের সকলের বাড়িতে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নিহত দম্পতি দীপালি ও দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। বাবা-মাকে হারিয়ে কার্যত অসহায় পৃথ্বিশ। এবার তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের আর্থিক সাহায্যের পাশাপাশি পৃথ্বিশের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার […]

Continue Reading

‘সরকারি হাসপাতালকে বেসরকারির সমকক্ষ করতে আরও সময় লাগবে’, চোরবাগান কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

নিউজপোল ব্যুরো: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালকে বেসরকারি হাসপাতালের সমকক্ষ করে তুলতে আরও সময় প্রয়োজন। একইসঙ্গে জরুরি পরিষেবায় গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী […]

Continue Reading

‘আমি হিন্দুবাড়ির ছেলে, সনাতনী’, মহাষ্টমীতে বামেদের কটাক্ষ শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: মহাষ্টমীর সকালে কাঁথির নান্দনিক ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনৈতিক মন্তব্যে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার পাশাপাশি বামপন্থীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। নিজের বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে কাঁথির নান্দনিক ক্লাবে পৌঁছন মুখ্যমন্ত্রী। নিজের হাতে গড়ে তোলা এই […]

Continue Reading

চোরবাগান কাণ্ডে শোকের আবহে রাজনীতি নয়, বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন শুভেন্দু?

নিউজপোল ব্যুরো: বাঙালির কাছে দূর্গাপুজা এক আবেগ ,আনন্দ আর আলোর উৎসব।সেই আলো এক লহমায় অন্ধকার ডেকে আনল কিছু পরিবারের কাছে ।প্রতিমা দেখতে এসে খালি হল মায়ের কোল।চোরবাগান সার্বজনীন দূর্গোৎসবের ঘটনা নিস্তব্ধ করেছে মুখর কলকাতাকে।থমথমে ভাব নেমেছে প্রতিটা বড় বড় পুজো মন্ডপে। কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি।এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা […]

Continue Reading

চোরবাগান দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য, চিকিৎসার খরচ দেবে রাজ্য

নিউজপোল ব্যুরো: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখা হবে […]

Continue Reading

জেসমিনার পরিবারকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের পাশাপাশি বাবার চাকরির ব্যবস্থা

নিউজপোল ব্যুরো:* ঋতব্রত তৃনমূলের উপনির্বাচনী প্রচারেরং সময় দুর্ঘটনায় ছোট্ট জেসমিনা খাতুনের প্রাণহানির পর তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই আশ্বাস অনুযায়ী, জেসমিনার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। পাশাপাশি, শিশুটির বাবা দুলাল মল্লিকের হাতে তুলে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার জেসমিনার মায়ের […]

Continue Reading

কর্মসংস্থান ও শিল্পায়নে জোর, হলদিয়া থেকে নতুন লক্ষ্যের কথা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: রাজ্যে শিল্পের পরিসর বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করাকে সামনে রেখে হলদিয়া থেকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার হলদিয়া পেট্রোকেমিক্যালসে ফেনল প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগামী দিনে বাংলার শিল্পক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। হলদিয়ায় ফেনল প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু […]

Continue Reading