বাবা-ছেলের উপর অত্যাচারের অভিযোগ, এবার ধৃতদেরই দড়ি পরিয়ে এলাকায় হাঁটাল পুলিশ

রাজ্য

নিউজপোল ব্যুরো: সরশুনা কাণ্ডে এবার পুলিশের হস্তক্ষেপ। প্রকাশ্যে অভিযুক্তদের এলাকায় ঘোরানোকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে বির্তক। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কিশোরীর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই নারকীয় ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

মঙ্গলবার কলকাতা পুলিশ অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে, খালি গায়ে এলাকায় হাঁটানো হয় বলে জানা গিয়েছে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। এহেন ঘটনায় এলাকা বাসী ক্ষুব্ধ হন। পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অনেকে মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিত পরিবারের প্রতিবেশী বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্তরা রাগ ও আক্রোশের বশে এমন কাজ করার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিন ১৮ বছরের এক তরুণ তাঁর নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, তাঁদের একসঙ্গে দেখে ফেলেন তরুণীর মামা। এরপরই তরুণের পাশাপাশি তাঁর বাবা ও বন্ধুর উপর শারীরিক নির্যাতন চালানো হয়।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আমি বাংলার সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলছি, এই মধ্যযুগীয় হিংসার পেছনে যারা যুক্ত, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। কোনো রাজনৈতিক পরিচয় কাউকেই অপরাধের শাস্তি থেকে বাঁচাতে পারবে না।”