Government Jobs Age Limit: প্রথম ক্যাবিনেট বৈঠকেই ধামাকা! সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নতুন রাজ্য সরকার (Government Jobs Age Limit)। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা এক ধাক্কায় ৫ বছর বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “২০১৫ সালের পর পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য (Government Jobs Age Limit) কোনও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়নি। সেই কারণে বহু যোগ্য প্রার্থীর বয়স চাকরির নির্ধারিত সীমা অতিক্রম করেছে। তাঁদের কথা বিবেচনা করেই বয়সসীমায় ৫ বছরের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসু

গত এক দশকে নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং দুর্নীতির অভিযোগে বহু চাকরিপ্রার্থী (Government Jobs Age Limit) আদালত ও আন্দোলনের পথে নামেন। বছরের পর বছর অপেক্ষা করতে করতে অনেকেরই সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ নষ্ট হয়ে যায়। নির্বাচনী প্রচারের সময় অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নতুন সরকার এলে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, “দীর্ঘ ১০-১২ বছর ধরে অনেক যোগ্য প্রার্থী পরীক্ষায় বসতেই পারেননি। তাঁদের কাছে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষজ্ঞদের মতে, বয়সসীমা বৃদ্ধি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে অপেক্ষারত চাকরিপ্রার্থীদের প্রতি একটি মানবিক পদক্ষেপ। এর ফলে বহু প্রার্থী নতুন করে সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole