Sujit Bose: ইডির হাতে গ্রেফতার সুজিত বসু! নিয়োগ দুর্নীতির তদন্তে এবার শ্রীঘরে মন্ত্রী

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (ইডি)-র দফতরে হাজির হয়ে প্রায় সাড়ে দশ ঘণ্টা তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। জিজ্ঞাসাবাদের শেষে তাঁকে গ্রেফতার করা হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, জেরার সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি তদন্তে পর্যাপ্ত সহযোগিতা না করার অভিযোগও উঠেছে। এই কারণেই তাঁকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।ইডির অভিযোগ, উত্তর দমদম, দক্ষিণ দমদম ও হালিশহর-সহ একাধিক পুরসভায় অযোগ্য প্রার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে চাকরি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সময়ে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় নিয়োগ প্রক্রিয়ায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছিল।

আরও পড়ুন: Government Jobs Age Limit: প্রথম ক্যাবিনেট বৈঠকেই ধামাকা! সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

এই মামলায় আগে গ্রেফতার হওয়া অয়ন শীলকে জেরা করে সুজিত বসুর নাম উঠে আসে বলে তদন্তকারীদের দাবি। এছাড়া সল্টলেক সেক্টর ফাইভে তাঁর ছেলের একটি রেস্তোরাঁ থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার এবং তারাতলায় এক ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিস থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনাও তদন্তে গুরুত্ব পাচ্ছে।উল্লেখ্য, এই মামলায় এর আগে সিবিআই-ও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। সুজিত বসুর গ্রেফতারের পর তদন্তের চাপ আরও বেড়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ওপর, যাঁকেও ইডি তলব করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole