নিউজ পোল ব্যুরো: অরেঞ্জ লাইনের সম্প্রসারণ নিয়ে ফের প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি রাজ্যসভায় জানিয়েছেন, চিংড়িঘাটা এলাকায় মেট্রোর কাজ এখনও আটকে রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর বক্তব্য অনুযায়ী, বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত মেট্রোর কাজের প্রধান বাঁধা হচ্ছে রাজ্য সরকারের অনুমতির অভাব। প্রয়োজন মাত্র তিনটি রাত, প্রতিটি রাত ৮ ঘণ্টার জন্য যান চলাচল সাময়িকভাবে অন্য পথে সরিয়ে দেওয়ার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতা পুলিশের সহায়তায় বিকল্প রাস্তার ব্যবস্থা করার পরও কাজ এগোতে পারেনি।
আরও পড়ুন: New Delhi: ‘আদালত কোনও মহিলাকে বাধ্য করা যায় না’— গর্ভপাত মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট অবস্থান
মন্ত্রীর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার চিংড়িঘাটায় মেট্রোর কাজের অনুমতি দিচ্ছে না। তিনি আরও উল্লেখ করেছেন যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সময় কলকাতা মেট্রোর সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে, যার মধ্যে মাত্র ৩৬৬ মিটার অংশ অসম্পূর্ণ। এই অংশই চিংড়িঘাটা মোড়ের কাছে। অন্যদিকে, গত বছর প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অরেঞ্জ লাইনের কবি সুভাষ স্টেশনে কোনো কাঠামোগত সমস্যা নেই। ব্লু লাইনের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্টেশনগুলি ২০০৮-২০১০ সালের মধ্যে নির্মিত এবং ২০১০ সালে চালু করা হয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কাঠামোগত সংস্কারের কারণে গত বছর জুলাই মাসে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনটি যাত্রী পরিষেবার জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে প্ল্যাটফর্মের সংস্কার কাজ চলছে, এবং কাজ শেষ হওয়ার পর স্টেশনটি পুনরায় চালু হবে। তবে চিংড়িঘাটা ক্রসিং-এ রাজ্য সরকারের অনুমতি না দেওয়ায় অরেঞ্জ লাইনের সম্প্রসারণ কাজ এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
