টাইগার শ্রফের উপর গুলিচালনার পর বড় বদল? বলিউডের দীপাবলি পার্টিতে এবার কী কী নিয়ম

নিউজপোল ব্যুরো: দীপাবলি মানেই বলিউডের তারকাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। চোখধাঁধানো পোশাক আর ক্যামেরার সামনে একের পর এক পোজ। কোন অভিনেতা কী পরলেন, কার সঙ্গে দেখা গেল কাকে, সেই ছবি ঘিরেই সরগরম থাকে সমাজমাধ্যম। প্রতি বছরের তুলনায় এ বছর দীপাবলির অনুষ্ঠানে সেই পরিচিত ছবিতে কিছুটা বদল আসার ইঙ্গিত মিলছে। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় নিরাপত্তা নিয়ে […]

Continue Reading

‘২৫ বছরের ছেলে পুতুল নিয়ে খেলছে’, নন্দিনীকে কেন্দ্র করে রাজবীর-জিতুর তুমুল ঝামেলা!

নিউজপোল ব্যুরো: প্রতিদিন বিগ বসের ঘরে বদলাচ্ছে সম্পর্কের সমীকরন। কখনও হাসি-মজা, কখনও বন্ধুত্ব, আবার কখনও ঝগড়া আর মান-অভিমান মিলিয়েই জমে ওঠেছে এই রিয়্যালিটি গেম শো। বিগ বস বাংলার ঘরে এবার রাজবীর দে ও নন্দিনী দত্তকে ঘিরে তৈরি হয়েছে বির্তকের পরিস্থিতি। তাঁদের রোমান্টিক প্রেম ঘনিষ্ঠতা নিয়ে এবার কড়া বার্তা দিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার ও রবিবার […]

Continue Reading

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা

নিউজপোল ব্যুরো: আদালতে হাজিরা দিতে দুর্ঘটনার মুখে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কংগ্রেসের কর্মী, পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে দিল্লি থেকে লখনউ পৌঁছন […]

Continue Reading

চোরবাগান বিপর্যয়ে SIT-এর নজরে থিমশিল্পী, বুধবারের মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ

নিউজপোল ব্যুরো: উত্তর কলকাতায় সপ্তামীর দিন চোরবাগান সার্বজনীন দুর্গামন্ডপের বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। ১৯ জনের পদপিষ্টের ঘটনায় একের এক ব্যক্তিকে তলব করেছে কলকাতা পুলিশ। এবার তদন্তের ডাক পড়লো থিম শিল্পী সুশান্ত শিবানী পালের। বুধবারের মধ্যে তাঁকে লালবাজারে হাজিরা দিতে হবে। এছাড়াও ঘটনার সময় প্রত্যক্ষদর্শী হিসেবে ৩ জনকে তলব করেছে কলকাতা পুলিশ। তাঁদের বয়ান থেকে দুর্ঘটনার […]

Continue Reading

‘শালীনতার সীমা ছাড়িয়েছে কংগ্রেস’, খাড়্গের মোদীকে নিয়ে মন্তব্যে সরব অমিত শাহ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার পটনায় খাড়্গের বক্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেসকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই ইস্যুতে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। খাড়্গের মন্তব্যের নিন্দা করে অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে রাজনৈতিক […]

Continue Reading

‘এভাবে দমানো যাবে না’, নথি ছিনতাইয়ের অভিযোগে সরব ঋতব্রত, পাল্টা কুণাল

নিউজপোল ব্যুরো: তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আগামী ৩০ অক্টোবর দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে বক্তব্য শুনবে নির্বাচন কমিশন। তার আগে নথি জমা দেওয়ার শেষ দিনে নতুন করে বিতর্ক তৈরি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতব্রত দাবি করেন, কমিশনে জমা দেওয়ার জন্য নিয়ে […]

Continue Reading

চোরবাগানের পুনরাবৃত্তি রুখতে তৎপর সরকার, নৈহাটির বড় মায়ের পুজোয় বিশেষ ব্যবস্থা

নিউজপোল ব্যুরো: কালীপুজো এলেই নৈহাটির বড় মায়ের মন্দিরে ভক্তদের ঢল নামে। দেবী দর্শনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বহু মানুষ। এই বিপুল ভিড়ের মধ্যে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে এবার থেকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। চোরবাগানের দুর্ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবার নৈহাটির বড় মায়ের পুজোয় থাকছে না […]

Continue Reading

Lakshmi Puja 2026:মা লক্ষ্মীর পছন্দের তালিকায় এই তিন ফুল, সঠিক নিয়মে নিবেদন করলে মিলবে সমৃদ্ধি!

নিউজপোল ব্যুরো: আজ লক্ষ্মীপুজো । প্রতিটি বাঙালির ঘরে উৎসবের আমেজ। সন্ধ্যা নামতেই শুভ হয় পুজোর আয়োজন।শাঁখের আওয়াজ আল্পনা আর প্রদীপের আলোয় ভরে ওঠে প্রতিটি ঘর। কথায় আছে, নিষ্ঠা ও ভক্তিভরে দেবী লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। অন্যান্য পুজোর মতো এই পুজোর নানা বিধি নিয়ম আছে।পুজোর উপকরণ হিসাবে ফল নৈবেদ্য ইত্যাদি দেওয়া […]

Continue Reading

উত্তমকুমারের পরিবারের লক্ষ্মীপুজোয় সাবেকি রীতি, পুজোর দিনে একাধিক দায়িত্ব দেবলীনা কুমারের

নিউজপোল ব্যুরো: সময় বদলেছে, বদলেছে প্রজন্মও। কিন্তু মহানায়ক উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর ঐতিহ্য আজও অমলিন। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্ত্রী গৌরীদেবীর স্মৃতি, পারিবারিক নিষ্ঠা এবং বহু বছরের নানা রীতি। সেই ঐতিহ্যই যত্ন করে ধরে রেখেছেন পরিবারের বর্তমান প্রজন্ম। ১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের বছর উত্তমকুমারের ইচ্ছাতেই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে শুরু হয়েছিল […]

Continue Reading

Lakshmi Puja 2026: এক চালায় লক্ষ্মী-সরস্বতী-নারায়ণ, ১৬৪ বছরের ঐতিহ্যে জমজমাট হাড়দার পুজো! মেলার মূল আকর্ষণ একটিমাত্র জিলিপির দোকান

নিউজপোল ব্যুরো: শরতের আকাশে কোজাগরী পূর্ণিমার চাঁদ। গ্রামজুড়ে উৎসবের আবহ, পুজোকে ঘিরে আত্মীয়-পরিজনদের আনাগোনা। আর মেলার পথে জিলিপির মিষ্টি গন্ধ। ঝাড়গ্রামের বিনপুর-২ ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো যেন ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বহু বছরের লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক সুন্দর ছবি। প্রায় ১৬৪ বছর ধরে চলে আসা এই পুজোর বিশেষত্ব, একই চালায় পূজিত হন লক্ষ্মী, সরস্বতী ও […]

Continue Reading