নিউজপোল ব্যুরো: আজ বিধানসভায় সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন হাসিরানী রথ ও শাখারভ সরকার। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে গিয়ে নাম না করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হলেন। তিনি বলেন, চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তিনি ‘ভাইপো গ্যাং’ এর কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, চন্দ্রনাথকে খুন করতে ২ কোটি টাকা খরচ করা হয়েছে। শুভেন্দুর দাবি, চন্দ্রনাথকে খুন করতে ২ কোটি টাকা খরচ করা হয়েছে। সুপারি কিলার ও শ্যুটার গ্রেপ্তার হয়েছে।সেই ২ কোটি কোথা থেকে এসেছিল, তা জানা গেলেই তদন্ত সম্পূর্ণ হবে।
বুধবার হাসিরানি রথের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। হাসিরানি হলেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, চন্দ্রনাথ তাঁর সহযোগী হওয়ার কারণেই চন্দ্রনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে ।তাঁর দাবি, এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে সিবিআই।
মুখ্যমন্ত্রী বললেন, ” “চন্দ্রনাথকে খুন করতে শ্যুটার এবং তাঁদের যাঁরা সুপারি দিয়েছিলেন তেমন সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যেটুকু জানা আছে, ওকে সরিয়ে দেওয়ার জন্য দু’কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তের বিষয়।
