‘হামলার কোনও সত্যতা নেই’, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে মুখ খুললেন কলকাতা পুলিশের সিপি

নিউজপোল ব্যুরো:পুজোর উদ্বোধনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ছুরি নিয়ে হামলা হয়েছে। এই দাবি করেছিলেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা। তাঁর বক্তব্য ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠছে তা সত্য নয়। কলকাতা পুলিশের কমিশনারের বক্তব্য, […]

Continue Reading

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ‘সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন অভিষেকের

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে এল সাধারণ মানুষ ও মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গও। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি। অভিষেক জানান, ঘটনার সময় তিনি কালীঘাটের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। পরে যতটুকু শুনেছেন এবং সংবাদমাধ্যমে যে […]

Continue Reading

নির্বাচন কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, রাহুল-সনিয়ার সঙ্গে পথে অভিষেক

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল বিরোধীরা। SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং কমিশনের ভূমিকা ঘিরে বিতর্কের মধ্যেই আজ দিল্লিতে কমিশন অভিযানে নামছে ইন্ডিয়া জোট। সংসদের মকরদ্বার থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হবে মিছিল। প্রথম সারিতে থাকবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিরোধী দলের […]

Continue Reading

Abhishek Banarjee: চোখে ক্ষতচিহ্ন, অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে চর্চা

নিউজপোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখের একটি ছবি পোস্ট করেন। ছবিতে চোখের আশপাশে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিষেক লেখেন,আমি এখনও শেষ হয়ে যাইনি।” এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু […]

Continue Reading

শালবনি জমি মামলায় সুমিত রায়কে গ্রেফতার করল CID

নিউজপোল ব্যুরো:শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল সুমিত রায়কে। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। বৃহস্পতিবার কালীঘাটের পটুয়াপাড়া লেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই মামলায় আগেই সুমিত রায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। সূত্রের খবর, সম্প্রতি তাঁকে অষ্টমবারের জন্যও তলব করা হয়েছিল। তবে তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ […]

Continue Reading

অভিষেকের কার্যালয় ভাঙার মামলা, সময় চাওয়ায় আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার মামলায় ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বারবার সময় চাওয়ায় মঙ্গলবার অভিষেকের আইনজীবীকে সতর্ক করেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, আগামী শুনানিতে প্রস্তুত হয়ে না এলে কার্যালয় ভাঙার উপর দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না। এদিন মামলার শুনানি চলাকালীন ফের সময় চান […]

Continue Reading

‘বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে’, ক্যামাক-কাণ্ডে বিস্ফোরক অভিষেক

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ একদল দুষ্কৃতী অফিসে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ তৃণমূলের। অফিসের কর্মীদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বিজেপিকে সরাসরি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত […]

Continue Reading

Abhishek Banerjee:’জনপ্রিয়তার চেয়ে মূল্যবোধকে গুরুত্ব দিন’ তরুণদের বার্তা অভিষেকের!

নিউজ পোল ব্যুরো:দেশজুড়ে ছাত্র-যুব আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পরিবর্তনকে “গণতান্ত্রিক শক্তির বিজয়” বলে উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে জাতীয় সংকটের সময়ে চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নীরবতা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। আরও পড়ুন:Arjun Singh:”দেশভাগের চক্রান্ত রুখতে জানি” ধর্মতলা কাণ্ডে বাম ছাত্র সংগঠনকে […]

Continue Reading

Anubrata Mondal:ঋতব্রত শিবিরে যোগের পর অনুব্রতের কার্যালয় থেকে সরল অভিষেকের ছবি, রইলেন মমতা!

নিউজ পোল ব্যুরো:শিবির পরিবর্তনের পর রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট করলেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দেওয়ার পর এবার তাঁর বোলপুরের দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি আগের মতোই রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে […]

Continue Reading

Abhishek Banerjee:অসম্পূর্ণ নথি জমা! মোটর ভেহিকল আইন মামলায় ফের নোটিস পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিউজ পোল ব্যুরো:মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগে কালীঘাট থানার তলবের প্রেক্ষিতে নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার তাঁর প্রতিনিধির মাধ্যমে থানায় একাধিক নথি জমা দেওয়া হয়েছে। তবে তদন্তকারী সূত্রের দাবি, পুলিশের চাওয়া সমস্ত নথি এখনও জমা পড়েনি। ফলে তদন্তের স্বার্থে খুব শীঘ্রই তাঁকে […]

Continue Reading