শালবনি জমি মামলায় সুমিত রায়কে গ্রেফতার করল CID

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল সুমিত রায়কে। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। বৃহস্পতিবার কালীঘাটের পটুয়াপাড়া লেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সিআইডি।

এই মামলায় আগেই সুমিত রায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। সূত্রের খবর, সম্প্রতি তাঁকে অষ্টমবারের জন্যও তলব করা হয়েছিল। তবে তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে তদন্তকারী সংস্থা।

আরও দেখুন :-বিশ্ববিদ্যালয়ের PF-এ আর আলাদা নিয়ম নয়, ২১ প্রতিষ্ঠানে এক বিধি আনছে রাজ্য 

গ্রেফতারি এড়াতে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। সেখানে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। মামলার শুনানিতে সিআইডির তরফে জানানো হয়, তদন্তে সুমিত রায় ‘চূড়ান্ত অসহযোগিতা’ করছেন এবং তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এরপর প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সুমিত রায়ের রক্ষাকবচ প্রত্যাহার করে। ফলে তাঁর গ্রেফতারিতে আর আইনি বাধা থাকেনি। আদালতের নির্দেশের পরই তাঁর বাড়িতে পৌঁছে যায় সিআইডির আধিকারিকদের দল এবং তাঁকে গ্রেফতার করা হয়।