Mamata Banerjee: বাংলা ভাষা নিয়ে বিজেপিকে কড়া বার্তা মমতার, “ইংরেজি দরকার, কিন্তু মাতৃভাষাকে অপমান চলবে না”

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষা (Bengali Language) নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সংঘাত চরমে। বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যের পাল্টা জবাবে এবার সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree) বার্ষিক সভার মঞ্চ থেকে ভাষা প্রসঙ্গে বলেন, “ইংরেজি আন্তর্জাতিক ভাষা, শেখা দরকার। কিন্তু মাতৃভাষা বাংলা আমাদের মাটি, আমাদের আত্মা। সেটাকে কেউ অসম্মান করলে, আমরা চুপ করে বসে থাকব না।”

আরও পড়ুন: Jammu Kashmir: কাশ্মীর ফের রাজ্য হবে? পহেলগাঁওয়ের হামলা ঘিরে ফের প্রশ্ন সুপ্রিম কোর্টে

গত কয়েকদিন ধরেই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের কথোপকথনকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করায় উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে সেই ভাষাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মন্তব্য করেন, যার বিরুদ্ধেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন (Mamata Banerjee), “বাংলা বলে কোনও ভাষা নেই? বাংলা ছাড়া ভারত চলে? জাতীয় সঙ্গীত (National Anthem) কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। ‘বন্দে মাতরম’ (Vande Mataram) কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee)। আমাদের ভাষাকে অসম্মান করবেন না।”

তিনি আরও বলেন, “আমি করি বিশ্বের সেরা বাংলা। বাংলা ভাষার মতো মাধুর্য কোথাও নেই। তবে ইংরেজিও শেখা দরকার। সেটা আমরা বুঝি, তাই তো ক্লাস ফাইভ থেকে ইংরেজি শেখানো চালু করেছি। সব ভাষা শেখা ভালো, কিন্তু মাতৃভাষা ভুলে যাওয়া চলবে না।” এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও বাংলাকে ঘিরে বিজেপির ‘আঞ্চলিকতা বনাম জাতীয়তা’ বিতর্কে প্রবল রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কন্যাশ্রী প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, বর্তমানে রাজ্যে ৯৩ লক্ষের বেশি কন্যাশ্রী উপভোক্তা আছেন, এবং আগামী বছরের মধ্যে এই সংখ্যা ১ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনীতির ময়দানে ভাষা হয়ে উঠেছে নতুন অস্ত্র। বিজেপির ভাষা রাজনীতির কড়া জবাব দিয়ে মমতা বুঝিয়ে দিলেন, বাংলার সংস্কৃতি ও ভাষা নিয়ে কেউ প্রশ্ন তুললে, তার জবাব জোর গলায়ই দেবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole