Cloudburst: উত্তরকাশির পর জম্মু-কাশ্মীরের চোসিটিতে ব্যাপক মেঘ ভাঙা বৃষ্টি, ঘটনাস্থলে উদ্ধারকারী দল, ১০ জনের মৃত্যুর আশঙ্কা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশির মেঘভাঙা বৃষ্টির Cloudburst) ফলে নামে হড়পা বান। তাতেই ভেসে গিয়েছে একটা গোটা গ্রাম। হড়পা বানের ভয়াবহতায় শিউরে উঠেছে গোটা দেশ। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর এবার জম্মু-কাশ্মীরের চোসিটিতে ব্যাপক মেঘ ভাঙা বৃষ্টি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল। ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

X-তে একটি পোস্টে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ” জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা ও কাশ্মীর এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর কিশতওয়ারের ডিসি শ্রী পঙ্কজ কুমার শর্মার সাথে কথা বলেছি।” জানা গিয়েছে, কিশতোয়ার জেলার প্রত্যন্ত হোনজার এলাকায় হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয় । তাতেই কমিউনিটি রান্নাঘরের শেড ভেসে যায় এবং তাহতের আশঙ্কা তৈরি হয়েছে। কিস্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন যে, কিস্তওয়ারের চাশোটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যা মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল, এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বন্যার ফলে তীর্থযাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসের আগে কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেনার

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেলের অফিস টুইট করেছে জানিয়েছে, “চোসিটি কিশ্তওয়ারে মেঘ ভাঙনের ঘটনায় মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান নিশ্চিত করতে সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।” মেঘভাঙা বৃষ্টির Cloudburst) ফলে নামে হড়পা বানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole