নিউজপোল ব্যুরো: দেশের Border Security শক্তিশালী ও কঠোর করতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়াতে চালু করা হচ্ছে ‘Smart Border Project’। ইতিমধ্যেই দেশের একাধিক ( Sensitive Border Area) সংবেদনশীল সীমান্ত এলাকায়এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এই প্রকল্পের আওতায় সীমান্তে বসানো হবে অত্যাধুনিক সেন্সর (Advanced sensors), AI-ভিত্তিক নজরদারি ব্যবস্থা(AI-based surveillance system), ড্রোন মনিটরিং(Drone monitoring), নাইট ভিশন ক্যামেরা(night vision cameras) প্রযুক্তি। মূলত বিভিন্ন সীমান্ত সংক্রান্ত অপরাধ রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রের দাবি, বর্তমানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারি চালু হলে সীমান্তে নিরাপত্তা আরও দ্রুত ও কার্যকর হবে। বিশেষ করে রাতের অন্ধকার বা দুর্গম এলাকায় নজরদারি চালাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পরবর্তীকালে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তের কিছু অংশে এই Smart Border System কার্যকর করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য Border zone এ প্রযুক্তি বিস্তার করা হবে। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, সীমান্তে প্রযুক্তির ব্যবহার শক্তিশালী হলে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
তবে বিরোধীদের একাংশের দাবি, শুধুমাত্র প্রযুক্তিনির্ভর নজরদারি যথেষ্ট নয়। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তাকর্মীর সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আরও সমন্বয় জরুরি বলেও মত তাঁদের। সবমিলিয়ে, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কেন্দ্রের এই Smart Border Project আগামী দিনে কতটা কার্যকর হয়, সেদিকেই নজর থাকছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
