নিউজপোল ব্যুরো: মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে ‘ভোট চোর’ বলার অভিযোগে মহুয়া মৈত্রের উপর নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। মুখ্যসচিবের মানহানিকর হতে পারে, এমন মন্তব্য সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও প্রচারমাধ্যমে পোস্ট কিংবা শেয়ার করা যাবে না।পাশাপাশি, গত ৩ ও ৬ অক্টোবর মহুয়া মৈত্র যে সমস্ত পোষ্ট করেছে যা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে , মহুয়ার পোস্টে মুখ্যসচিবের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগও তোলা হয়েছে। কিন্তু সেই অভিযোগের সমর্থনে উপযুক্ত প্রমাণ পেশ করা হয়নি।সরকারি নীতি নিয়ে জনসাধারণ সমালোচনা করতে পারে কিন্তু কোনো আধিকারিকের বিরুদ্ধে মিনহানিকর মন্তব্য করতে পারে না।
মনোজ আগরওয়ালের অভিযোগ, মহুয়ার তাকে সোশ্যাল মিডিয়ায় ভোট চোর বলেছে। মোনোজের আইনজীবী বলে তিনি কোনো ভোট চুরি করেন নি বরং কমিশনের নির্দেশে সরকারি দায়িত্ব পালন করেছেন।মহুয়া বলেন, ‘‘দেশ এ বার আপনাকে ধাওয়া করবে। ছাড় পাবেন না।’’ তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
