নিউজ পোল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে দলের দূরত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে তাকে দলীয় মঞ্চে খুব একটা দেখা যায়নি। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই জল্পনায় ইতি টেনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভায় ফের দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্রিগেড জনসভা বা মোদি ব্রিগেড র্যালির (Narendra Modi Brigade Rally) মঞ্চে উপস্থিত হয়ে আবারও নিজের চেনা আগ্রাসী ভঙ্গিতে শাসক দলকে আক্রমণ করেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শনিবার দুপুরে গোলাপি রঙের কুর্তা পরে সভামঞ্চে উপস্থিত হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) তাঁকে মঞ্চে স্বাগত জানান। হাসিমুখে মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। বক্তৃতার শুরুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ (Dilip Ghosh)। তার অভিযোগ, বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের উন্নয়ন কার্যত থমকে রয়েছে।
আরও পড়ুন : Shashi Panja: বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ! ইটের আঘাতে আহত শশী পাঁজা, উত্তপ্ত রাজনীতি
বক্তৃতায় তিনি বলেন, “এই সরকার থাকলে গরিব মানুষের প্রকৃত উন্নতি সম্ভব নয়। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য কিংবা যাতায়াত-কোনও ক্ষেত্রেই মানুষের সুবিধা হচ্ছে না। কেন্দ্রের মোদি সরকার গ্রামবাংলার মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। কিন্তু সেই টাকার বড় অংশই মাঝপথে লুট হয়ে যাচ্ছে।” তার অভিযোগ, আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana), পানীয় জলের প্রকল্প এবং গ্যাস ও রেশন সংক্রান্ত বরাদ্দের অর্থ সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না। শুধু দুর্নীতির অভিযোগই নয়, বাংলায় নারী সুরক্ষার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, “চুরি আর দুর্নীতি বন্ধ করতে হলে পরিবর্তন দরকার।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে (PM Narendra Modi) একাধিকবার বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু রাজ্য সভাপতির পদ ছাড়ার পর থেকে প্রধানমন্ত্রীর সভায় তাকে খুব একটা দেখা যায়নি। রাজনৈতিক মহলের মতে, দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণেই কিছুদিন তাকে সামনে আনা হচ্ছিল না। তবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর আবার দলীয় কর্মসূচিতে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সল্টলেকে বিজেপির রাজ্য দফতরেও তার যাতায়াত বেড়েছে। পাশাপাশি মাঠে নেমে জনসংযোগ কর্মসূচিও শুরু করেছেন। এই প্রেক্ষাপটে মোদির ব্রিগেড সভায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণ পরই হেলিকপ্টারে করে ব্রিগেডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাকে মঞ্চে স্বাগত জানান দিলীপ ঘোষও (Dilip Ghosh)। দীর্ঘদিন পর একই সভামঞ্চে দুই নেতাকে দেখে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
