Rain Update: শুক্রে ভাসবে দক্ষিণের এই জেলাগুলি, উত্তরে জারি হলুদ সতর্কতা

আবহাওয়া রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বর্ষার কালো মেঘ এখনই সরছে না বাংলার আকাশ থেকে। চলতি সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টিপাত। শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Update)। শুক্রে ৯ জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহেই রয়েছে রাখি। ভাবছেন ভাই বা বোনকে রাখির উপহার দেবেন। বাইরে বের হওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া (weather)।

আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে । বৃষ্টির সঙ্গেই প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই এই জেলাগুলিতে বৃষ্টি নিয়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ।

আরও পড়ুন: Donald Trump: আন্তর্জাতিক রাজনীতিতে চলছে এক অন্য খেলা, ট্রাম্পকে ‘মস্তান’ বললেন ভারতে থাকা চিনা রাষ্ট্রদূত

শুধু দক্ষিণবঙ্গে নয়, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতেও বৃষ্টি (Rain Update) নিয়ে সতর্কতা জারি। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT