Tutu Bose: মোহনবাগানে মহীরুহের পতন! প্রয়াত টুটু বসু, শোকের ছায়া ময়দানে

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ফুটবল এবং মোহন বাগান পরিবারে নেমে এসেছে গভীর শোক। ক্লাবের অন্যতম প্রবাদপ্রতিম কর্তা স্বপনসাধন ‘টুটু’ বসু (Tutu Bose) মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সোমবার রাতে গুরুতর হার্ট অ্যাটাকের পর তাঁকে (Tutu Bose) ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার অবস্থার অবনতি হলে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন মোহনবাগান সমর্থক এবং দেশের ফুটবলপ্রেমীরা। ১৯৯১ সালে প্রথমবার মোহনবাগানের সচিব হিসেবে দায়িত্ব নেন টুটু বসু (Tutu Bose)। পরে তিনি ক্লাবের সভাপতি হন। আর্থিক ও সাংগঠনিক নানা সংকটের সময় নিজের নেতৃত্বে ক্লাবকে স্থিতিশীল রাখেন। তাঁর আমলেই একাধিক তারকা ফুটবলার দলে যোগ দেন এবং মোহনবাগান নতুন উচ্চতায় পৌঁছায়।

আরও পড়ুন: Nitish on Lionel Messi: মেসিকাণ্ডের ফাইল কি এবার খুলছে? চরম চাপে মন্ত্রী অরূপ বিশ্বাস

গত বছরের ৩০ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হয়। সে সময় আবেগঘন কণ্ঠে তিনি বলেছিলেন, “আগামী জন্মেও মোহনবাগান সমর্থক হয়ে জন্মাতে চাই।” মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন

কল্যাণ চৌবে এবং নীতীশ প্রামাণিক। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল হারাল এক নিবেদিতপ্রাণ সংগঠককে, আর মোহনবাগান হারাল তাদের এক অভিভাবককে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole