নিউজ পোল ব্যুরো: লিওনেল মেসি-কে (Nitish On Lionel Messi) ঘিরে কলকাতায় হওয়া বহুল আলোচিত ‘মেসিকাণ্ড’ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ‘GOAT India Tour’-এর অংশ হিসেবে মেসি কলকাতায় এলেও, বহু দর্শকের অভিযোগ ছিল—মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কাটার পরও তাঁরা মাঠে মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি। এই ঘটনাকে ঘিরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এবার রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নীতীশ প্রামাণিক (Nitish On Lionel Messi) জানিয়েছেন, পুরো ঘটনার নথি তিনি (Nitish On Lionel Messi) তলব করেছেন। ফাইল খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না ঘটে, সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: CBI: চন্দ্রনাথ খুনের তদন্তে এবার সিবিআই! শুভেন্দুর আপ্তসহায়ক হত্যাকাণ্ডে নয়া মোড়
অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত এক সাক্ষাৎকারে দাবি করেন, এটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদিত জেড-প্লাস নিরাপত্তাবেষ্টিত অনুষ্ঠান। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে অনুষ্ঠানটি কার্যত নিয়ন্ত্রণ করে ফেলেন। তাঁদের কারণে সাধারণ দর্শকরা বঞ্চিত হন। নতুন সরকার ক্ষমতায় এলে আবার মেসিকে কলকাতায় আনার আশ্বাসও দিয়েছেন বিজেপি নেতারা। টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ভবিষ্যতে এমনভাবে আয়োজন করা হবে যাতে মেসি শুধু আসবেনই না, এখানকার তরুণ ফুটবলারদের প্রশিক্ষণও দেবেন।
উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ব্যাপক ভিড় হয়েছিল। পরে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। এখন নতুন করে তদন্ত শুরু হলে পুরনো বিতর্ক আবার সামনে আসতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
