কলকাতা বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার! দুই যাত্রীর কাছ থেকে মিলল ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার, কোথা থেকে এল এত বিপুল বিদেশি মুদ্রা?

নিউজপোল ব্যুরো: পুজোর মরশুমে কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ব্যাঙ্ককগামী বিমানের এক পুরুষ ও এক মহিলা যাত্রীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে উদ্ধার হল মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা বলে পুলিশ সূত্রে খবর। ১৯ অক্টোবর, […]

Continue Reading

Chorbagan Stampede : চোরবাগানে ১৯ প্রাণহানির দায় কার? কোথায় ছিল গাফিলতি, কীভাবে নিয়ন্ত্রণের বাইরে গেল ভিড়—অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের SIT

নিউজপোল ব্যুরো: চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ খুঁজে বের করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কীভাবে এত বড় বিপর্যয় ঘটল, কোথায় ছিল গাফিলতি এবং এই ঘটনার জন্য কারা দায়ী—সব দিক খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। এই দলকে তিন […]

Continue Reading

পুজোর বাকি চার দিনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক, ডিজি-সহ শীর্ষ কর্তারা হাজির—নিরাপত্তা নিয়ে আসছে কি বড় সিদ্ধান্ত?

নিউজপোল ব্যুরো: চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক ঘটনার পর পুজোর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক রাজ্য প্রশাসন। উৎসবের আনন্দে যাতে নতুন করে কোনও বিপদ না ঘটে, সেই লক্ষ্যেই তৎপরতা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে ভবানী ভবনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর দিনগুলিতে মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা […]

Continue Reading

চোরবাগানে উৎসবের আলো নিভে ১৯ প্রাণের কান্না, ‘রাজনীতি হবে, কিন্তু এখন সঠিক সময় নয়’— সজল ঘোষের বার্তা

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল গভীর শোকে। চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাংলা। কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, ভিড় সামলানোর ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পর চোরবাগান সংলগ্ন রাস্তায় আগামী ২০ তারিখ পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে […]

Continue Reading

১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! কলকাতা-ভুবনেশ্বরের ৯ জায়গায় ED-এর তল্লাশি

নিউজপোল ব্যুরো: ১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে বড়সড় তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। সোমবার সকাল থেকেই কলকাতা ও ভুবনেশ্বরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। কলকাতার বড়বাজার, পোস্তা-সহ মোট ৯টি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে […]

Continue Reading

জেন জি-র সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিজেপির উদ্যোগ, কলকাতায় নীতিনের বার্তা

নিউজপোল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর তৃতীয়বার কলকাতায় এসে এ বার সাংগঠনিক বৈঠকের গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন নীতিন নবীন। উত্তর শহরতলির কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে জেন জি-র একাংশের সঙ্গে হালকা মেজাজে কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভাষা ব্যবহার করেই তরুণ প্রজন্মের কাছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা […]

Continue Reading

ব্যাংকক থেকে সোনার চালান কলকাতায়, কিন্তু বিমানবন্দর পেরোনোর আগেই সব পরিকল্পনা ভেস্তে! রবিভূষণের কাছ থেকে উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা—তদন্তে আন্তর্জাতিক চক্রের খোঁজ

নিউজপোল ব্যুরো: ব্যাংকক থেকে কলকাতায় আসা বিমানের যাত্রীর উপর আগে থেকেই ছিল নজর। বিমানবন্দরের বাইরে পা রাখলেই তাকে আটক করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পুলিশকর্মীরা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক অভিযানে ধরা পড়লেন রবিভূষণ তিওয়ারি নামে এক যাত্রী। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রামের […]

Continue Reading

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরাসরি চাকরির বড় সুযোগ! বেতন ২ লক্ষেরও বেশি—জেনে নিন যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

নিউজপোল ব্যুরো: কলকাতার ঐতিহ্যের অন্যতম পরিচিত ঠিকানা এবার খুলে দিল চাকরির দরজা! ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রয়েছে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সেক্রেটারি এবং কিউরেটর পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। ফলে নির্দিষ্ট যোগ্যতা থাকা চাকরিপ্রার্থীদের কাছে এটি নিঃসন্দেহে বড় […]

Continue Reading

ভর সন্ধ্যায় অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে মহিলাকে হেনস্থার অভিযোগে কসবা থানায় ৬ যুবক গ্রেফতার

নিউজপোল ব্যুরো: সন্ধ্যার ব্যস্ততা, চারপাশে মানুষের ভিড়, সিনেমা দেখতে এসেছিলেন এক চিকিৎসক দম্পতি। কিন্তু মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি! অভিযোগ, কসবার অ্যাক্রোপলিস মলে একদল মত্ত যুবক তাঁদের ঘিরে হেনস্থা করে। মহিলাকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। ঘটনার পর কসবা থানায় অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কলকাতার ব্যস্ত ও […]

Continue Reading

পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই বৃষ্টির ভ্রুকুটি! আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ, ২৩ সেপ্টেম্বর থেকে বাংলায় বাড়তে পারে বৃষ্টির দাপট

নিউজপোল ব্যুরো: শারদোৎসবের মুখে আবহাওয়া দপ্তরের এমন এক আশঙ্কার খবরে মাথায় হাত বঙ্গবাসীর! সেপ্টেম্বরের শেষলগ্নে কি তবে নতুন নিম্নচাপের ধাক্কায় জলছবি ফুটে উঠবে তিলোত্তমা সহ গোটা বাংলায়? ঠিক দুর্গাপুজোর প্রাক্কালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানাবাঁধা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা নিম্নচাপ এলাকা বাংলাজুড়ে তৈরি করেছে চরম দুশ্চিন্তার কালো মেঘ। মৌসম ভবনের পূর্বাভাস মেনে আজই উত্তর আন্দামান […]

Continue Reading