নিউজপোল ব্যুরো: শারদোৎসবের মুখে আবহাওয়া দপ্তরের এমন এক আশঙ্কার খবরে মাথায় হাত বঙ্গবাসীর! সেপ্টেম্বরের শেষলগ্নে কি তবে নতুন নিম্নচাপের ধাক্কায় জলছবি ফুটে উঠবে তিলোত্তমা সহ গোটা বাংলায়? ঠিক দুর্গাপুজোর প্রাক্কালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানাবাঁধা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা নিম্নচাপ এলাকা বাংলাজুড়ে তৈরি করেছে চরম দুশ্চিন্তার কালো মেঘ। মৌসম ভবনের পূর্বাভাস মেনে আজই উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে উপকূলে থাবা বসাতে চলেছে।
২৩ সেপ্টেম্বর থেকেই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলবর্তী অঞ্চলগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান সাগরে উৎপন্ন এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে প্রথমে ওড়িশা-অন্ধ্র উপকূল অভিমুখে এগোবে এবং পরবর্তীতে নিজের অভিমুখ পরিবর্তন করে বিহার সংলগ্ন উত্তর প্রদেশের দিকে সরে যাবে। আর এই চলার পথেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে নামবে ভারী থেকে অতিভারী বর্ষণ।
আরও পড়ুন – https://thenewspole.com/2026/09/19/iit-bombay-student-death-hostel-campus-protest-exam-incident/
উৎসবের মরশুম শুরুর মুখে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনভর হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘেঁষবে। তবে বাতাhttps://thenewspole.com/2026/09/19/iit-bombay-student-death-hostel-campus-protest-exam-incident/সে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ৯৭ শতাংশ ছুঁয়ে ফেলায় বৃষ্টি না নামলে চরম প্যাচপ্যাচে অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া ও বর্ধমানে আগামী ৩ দিন ধরে চলবে বৃষ্টিপাত। একইসঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই অঞ্চলে ঝোড়ো হাওয়ার সাথে জারি থাকবে জলছবি।
