অতি গভীর নিম্নচাপের দাপটে ওড়িশার ছয় জেলায় ভয়াবহ পরিস্থিতি, গাছ পড়ে রাস্তা বন্ধ, জলে ডুবে গ্রাম, ধসে আটকাল রেলপথ

নিউজপোল ব্যুরো: ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী রূপ নেয়নি, কিন্তু স্থলভাগে ঢোকার পরও অতি গভীর নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের ছবি সামনে এসেছে। প্রবল হাওয়া ও বৃষ্টির দাপটে বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, জল জমেছে রাস্তায়, ব্যাহত হয়েছে যান চলাচল। কোথাও আবার ভূমিধসের জেরে রেললাইন অবরুদ্ধ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিপজ্জনক এলাকা থেকে […]

Continue Reading

পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই আবহাওয়ায় বদল! সাগরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ, ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপের সম্ভাবনা—ভিজবে কলকাতা সহ একাধিক জেলা

নিউজপোল ব্যুরো: পুজোর কাউন্টডাউন শুরু হতেই ফের আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত! বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশন এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে শুরু করলে ২২ সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে […]

Continue Reading

পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই বৃষ্টির ভ্রুকুটি! আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ, ২৩ সেপ্টেম্বর থেকে বাংলায় বাড়তে পারে বৃষ্টির দাপট

নিউজপোল ব্যুরো: শারদোৎসবের মুখে আবহাওয়া দপ্তরের এমন এক আশঙ্কার খবরে মাথায় হাত বঙ্গবাসীর! সেপ্টেম্বরের শেষলগ্নে কি তবে নতুন নিম্নচাপের ধাক্কায় জলছবি ফুটে উঠবে তিলোত্তমা সহ গোটা বাংলায়? ঠিক দুর্গাপুজোর প্রাক্কালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানাবাঁধা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা নিম্নচাপ এলাকা বাংলাজুড়ে তৈরি করেছে চরম দুশ্চিন্তার কালো মেঘ। মৌসম ভবনের পূর্বাভাস মেনে আজই উত্তর আন্দামান […]

Continue Reading

উৎসবের মরশুমে মেঘের মহাপ্রলয়! বিশ্বকর্মা পুজোয় কলকাতা-সহ একাধিক জেলায় ভারী দুর্যোগের সতর্কতা

নিউজপোল ব্যুরো: রোদের মিঠে হাসিতে বর্ষা বিদায়ের আমেজ মিললেও, উৎসবের মরশুমে ফের বাগড়া দিল মেঘরাজা! আশ্বিনের গোড়াতেই মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাসে বিশ্বকর্মা পুজোর আনন্দে জল ঢালার উপক্রম। বৃহস্পতিবার দুপুরের অঝোর ধারার পর বিশ্বকর্মা পুজোর দিনেও রাজ্যের আবহাওয়া নিয়ে স্বস্তির কোনো খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যজুড়েই বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের জেরে আকাশে […]

Continue Reading

বঙ্গোপসাগরে নিম্নচাপের বিস্ফোরণ! আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ একাধিক জেলায় ধেয়ে আসছে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি

নিউজপোল ব্যুরো: আকাশের মুখ ফের ভার! বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, আর তার জেরেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গজুড়ে বাড়তে চলেছে বৃষ্টির দাপট। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। […]

Continue Reading

মেঘের কোলে মেঘ জমেছে, গর্জে উঠবে আকাশ! তিলোত্তমায় বৃষ্টির ঝাপটা, ৬ জেলায় ঝোড়ো বাতাস!

নিউজপোল ব্যুরো: ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝেই আবারও রাজ্যজুড়ে বৃষ্টির তুখোড় তাণ্ডবের ইঙ্গিত! দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বর্ষণের মেঘ ঘনাচ্ছে। বাদ যাচ্ছে না তিলোত্তমা কলকাতাও। হাওয়া অফিসের তাজা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়েই বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় কপাল পুড়তে চলেছে সাধারণ মানুষের। কলকাতার […]

Continue Reading

বেলা গড়ালেই ধেয়ে আসছে বৃষ্টি! দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: বেলা ঘনিয়ে এলেই ধেয়ে আসছে বৃষ্টি! সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা, আর দুপুর গড়াতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ মোট ৯ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে সপ্তাহের শুরুতেই ফের ভিজতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও […]

Continue Reading

দুপুরে হঠাৎ ঘোর তাণ্ডব! রবিবারে সাময়িক স্বস্তি হলেও মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা!

নিউজপোল ব্যুরো:  সকালটা হয়তো একটু স্বস্তির, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর পেরোলেই বদলে যাচ্ছে আবহাওয়ার ছবি। শনিবারও তার ব্যতিক্রম হল না। দুপুর ১টা নাগাদ উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হল জোর বৃষ্টি। এরপর শহরের একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি নামে। ফলে সপ্তাহান্তেও পুরোপুরি কাটল না বৃষ্টির ভোগান্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা […]

Continue Reading

কলকাতায় কি আবার আছড়ে পড়বে ভারী বৃষ্টি? মেঘে ঢাকা আকাশ আর আর্দ্রতার অস্বস্তির মাঝেই জারি নতুন সতর্কতা!

নিউজপোল ব্যুরো: শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কমেছিল শহর কলকাতায়। কিন্তু সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না। শনিবার ফের আকাশে মেঘের ঘনঘটা। শহর থেকে জেলা—দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও থাকছে। ৫ সেপ্টেম্বর কলকাতার আকাশ দিনের […]

Continue Reading

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’দফা ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: সাতসকালেই ঘন মেঘলা আকাশ আর স্যাঁতসেঁতে আবহাওয়ার মাঝেই রাজ্যজুড়ে বৃষ্টির নতুন পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভৌগোলিক অবস্থানভেদে রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার মেজাজ কিন্তু একেবারে দুই রকম। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে থামার নামই […]

Continue Reading