Assembly Election 2026 : ভোট মিটতেই খুলল রাজ্যের সমস্ত মদের দোকান ও বার, আবার কবে বন্ধ?

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের জেরে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকায় সুরাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল হতাশা (West Bengal Assembly Election 2026)। গরমের মধ্যে এই নিষেধাজ্ঞা যেন আরও অস্বস্তি বাড়িয়েছিল (Liquor Shop Closure)। তবে অবশেষে কিছুটা স্বস্তির খবর মিলল। প্রথম দফার ভোটপর্ব শেষ হতেই শুক্রবার বেলা ১১টা থেকে আবার খুলে গেল রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। জানা গিয়েছে, আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী আজ থেকেই ফের স্বাভাবিকভাবে বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই বহু জায়গায় দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। অনেকেই আগেভাগে পৌঁছে অপেক্ষা করতে থাকেন দোকান খোলার জন্য। বিক্রেতারাও কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন, কারণ টানা কয়েকদিন দোকান বন্ধ থাকায় ব্যবসায় বড় ধাক্কা লেগেছিল (West Bengal Assembly Election 2026)।

আরও পড়ুন: Weather Update : গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা! শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির ইঙ্গিত

উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগে ১৯ এপ্রিল একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই অনুযায়ী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ভোট হয়েছিল মাত্র ১৬টি জেলায়, তবুও পুরো রাজ্যজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল (West Bengal Assembly Election 2026)। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। এর আগে সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হতো। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে প্রায় ৯৬ ঘণ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই নিয়েই নানা মহলে আলোচনা শুরু হয় (West Bengal Assembly Election 2026)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে এই খোলা থাকার স্বস্তি খুব বেশি দিনের নয়। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল। তার আগে ফের ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে হাতে মাত্র আড়াই দিনের সময় পাচ্ছেন ক্রেতারা। এই পরিস্থিতিতে অনেকেই আগাম মদ কিনে রাখার পরিকল্পনা করছেন। অন্যদিকে দোকানিরাও বলছেন, কয়েকদিনের এই খোলার সুযোগ তাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। ভোটের আবহে মদের দোকান খোলা-বন্ধ ঘিরে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা (West Bengal Assembly Election 2026)।