Amit Shah : প্রথম দফায় ১১০-র বেশি আসনে জয়ের দাবি, নির্বাচন কমিশনকে কৃতিত্ব দিলেন অমিত শাহ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফলাফল নিয়ে জোর জল্পনা (West Bengal Election 2026)। এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব নির্বাচনের গোটা প্রক্রিয়ার কৃতিত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে (Election Commission)। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হতেই ১৫২টি আসনের দায়িত্বপ্রাপ্ত দলীয় কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই বৈঠকের পর শুক্রবার সকালে কলকাতার একটি পাঁচতারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে প্রথম দফার সম্ভাব্য ফলাফল নিয়ে বড় দাবি করেন তিনি(Amit Shah)।

আরও পড়ুন: Assembly Election 2026 : ভোট মিটতেই খুলল রাজ্যের সমস্ত মদের দোকান ও বার, আবার কবে বন্ধ?

শাহ (Amit Shah) জানান, ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জয়ী হতে পারে। তার এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। কারণ, এর আগেই তৃণমূল কংগ্রেসের তরফে দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছিলেন, তাদের দল ১৩০টিরও বেশি আসনে জয় পাবে। সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ (Amit Shah) প্রথম দফার ভোটে বিপুল অংশগ্রহণের জন্য রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি (Amit Shah) বলেন, এত উচ্চ হারে ভোটদান প্রমাণ করে মানুষ পরিবর্তন চাইছে। পাশাপাশি নির্বাচন পরিচালনায় যুক্ত পুলিশ, প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও প্রশংসা করেন তিনি। বিশেষভাবে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহ (Amit Shah) বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিচালনায় কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তিনি (Amit Shah) আরও উল্লেখ করেন, প্রথম দফায় ৯০ শতাংশেরও বেশি ভোটদানের হার দেখা গেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নির্দেশ করে। এই উচ্চ ভোটদানের হার থেকেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ‘এই ফলাফলই প্রমাণ করছে যে তৃণমূলের বিদায়ের সময় এসে গিয়েছে এবং বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে।’ এছাড়াও মুখ্যমন্ত্রী পদ নিয়ে চলা জল্পনারও ইতি টানার চেষ্টা করেন শাহ। তিনি স্পষ্ট করে জানান, বাংলার মানুষই বিজেপির মুখ্যমন্ত্রী হবে যিনি এই রাজ্যে বড় হয়েছেন এবং এখানেই কাজ করেছেন। অন্য কোনও রাজ্য থেকে কাউকে এনে মুখ্যমন্ত্রী করা হবে, এই ধারণাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।