নিউজ পোল ব্যুরো: পানিহাটির (Panihati Rally) সভামঞ্চে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় স্নেহভরা হাত রেখে তাকে সমর্থন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবং উপস্থিত জনতাকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান করলেন। শুক্রবার সোদপুরের অমরাবতী ময়দানে আয়োজিত এই জনসভায় রত্না দেবনাথকে মঞ্চে পাশে বসিয়েই বক্তব্য শুরু করেন মোদী (PM Narendra Modi)। তিনি বলেন, এই লড়াই শুধু একটি নির্বাচনী লড়াই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আর জি কর (RG Kar) হাসপাতালের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন (TMC)। তার (PM Narendra Modi) কথায়, ‘একজন মা তার মেয়েকে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু বাংলার জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা সেই মাকেই প্রার্থী করেছি, যাতে তিনি ন্যায়বিচারের লড়াই চালিয়ে যেতে পারেন।’
আরও পড়ুন: Amit Shah : প্রথম দফায় ১১০-র বেশি আসনে জয়ের দাবি, নির্বাচন কমিশনকে কৃতিত্ব দিলেন অমিত শাহ
এদিন মোদী (PM Narendra Modi) রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তৃণমূলকে সরাসরি নারীবিরোধী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ‘বাংলার মহিলাদের উপর একের পর এক অত্যাচার হয়েছে। কিন্তু সেসব ঘটনার অনেক ফাইলই হঠাৎ বন্ধ হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এলে ৪ মের পর সেই সব ফাইল আবার খোলা হবে। এটা মোদীর গ্যারান্টি।’ প্রথম দফার ভোট প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনি জানান, ১৫২টি আসনে হওয়া ভোটে রেকর্ড ৯২.৭১ শতাংশ ভোট পড়েছে, যা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রমাণ। তবে এই বিপুল ভোটার উপস্থিতি তৃণমূলকে চাপে ফেলেছে বলেও দাবি করেন তিনি। মোদীর (PM Narendra Modi) ভাষায়, ‘প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন তেমনই। ফলাফল দেখলেই তা স্পষ্ট হবে।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সভা থেকে তিনি দৃঢ়ভাবে দাবি করেন, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন অনিবার্য। তার বক্তব্যে স্পষ্ট ছিল এই লড়াইকে তিনি শুধুমাত্র রাজনৈতিক নয়, ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ হিসেবেই তুলে ধরতে চাইছেন।
