নিউজ পোল ব্যুরো: যাবতীয় রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha Joins BJP)। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি (Raghav Chadha)। তার সঙ্গে আম আদমি পার্টি (Aam Aadmi Party Crisis)-র আরও একাধিক শীর্ষ নেতা ও সাংসদ দলবদলের পথে হাঁটেন। সূত্রের খবর, মোট সাতজন আপ সাংসদ এবার পদ্মশিবিরে নাম লিখিয়েছেন, যা নিঃসন্দেহে দলের অন্দরেই বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঘব (Raghav Chadha) জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপকে নিজের শ্রম, সময় এবং নিষ্ঠা দিয়ে গড়ে তুলতে সাহায্য করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি তার মূল আদর্শ থেকে সরে এসেছে বলেই তার অভিযোগ। তিনি (Raghav Chadha) বলেন, ‘আমি ভুল দলে থেকে সঠিক কাজ করতে পারছিলাম না। তাই দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’ তার কথায়, এখনকার আপ আর আগের মতো জনস্বার্থে কাজ করে না, বরং ব্যক্তিগত স্বার্থই মুখ্য হয়ে উঠেছে। এই দলবদলের পেছনে কৌশলগত দিকও রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। জানা গেছে, রাজ্যসভায় আপের সাংসদদের মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law India) প্রযোজ্য হবে না। ফলে সাংসদদের পদও অক্ষুণ্ণ থাকবে। রাঘবের পাশাপাশি স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি এই সাতজনই এখন বিজেপির অংশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতেই, যখন রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয় (Rajya Sabha Politics Update)। সেই সময় থেকেই তার দলত্যাগের জল্পনা জোরদার হতে থাকে। পরবর্তীতে অশোক মিত্তলকে ওই পদে বসানো হলেও, তিনিও শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় রাঘবের সক্রিয়তা এবং গিগ কর্মীদের অধিকার, টেলিকম পরিষেবা সংক্রান্ত সমস্যা ও জনস্বার্থমূলক নানা ইস্যুতে তার অবস্থান তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলেছে (Indian Political Youth Influence)। ফলে বিজেপিও রাঘব চাড্ডাকে পেয়ে বেশ লাভবান হতে পারে।
