নিউজপোল ব্যুরোঃ দলীয় শৃঙ্খলা দ্রুত ভেঙ্গে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় শ্রীঙ্খালা ভাঙার অভিযোগে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। তাঁদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তৃণমূলের সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুই বিধায়কের কাছে এই সিদ্ধান্তের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দলের মধ্যে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
দলীয় নেতৃত্বের মতে, সংগঠনের নীতি লঙ্ঘনের কিছু কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল ওই দুই বিধায়কের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখার পরই আজ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বিধানসভা সম্পর্কিত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিতেই এই পদক্ষেপ।
ঘটনার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বহিষ্কৃত দুই বিধায়ক আগামী দিনে কী পদক্ষেপ নেবেন ও তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানান কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে । তৃণমূলের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল, দলীয় নীতির বাইরে কোনও পদক্ষেপকে প্রশ্রয় দিতে রাজি নয় শাসকদল। এখন দেখার, এই বহিষ্কারের প্রভাব আগামী দিনে কতটা স্থায়িত্ব পায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
