নিউজপোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে Abhishek Banerjee। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ ঘিরে তদন্তে গতি আনল সিআইডি। মঙ্গলবার তদন্তের অংশ হিসেবে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দলীয় কার্যালয় এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছান CID। বিশেষ করে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
সূত্রের দাবি, তদন্তের অংশ হিসেবে সিআইডি আধিকারিকরা ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছন। তদন্তকারী সূত্রের দাবি, অভিযোগের সূত্র খতিয়ে দেখতে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমদিকে ক্যামাক স্ট্রিটের অফিসে তদন্তকারী দলের কাজে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ ওঠে। কিছু ঘর বন্ধ থাকায় আধিকারিকদের অপেক্ষা করতে হয় বলেও জানা যায়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া মেনেই তদন্তকারী দল অফিসের ভিতরে প্রবেশ করে এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কাজ শুরু করে। সিআইডির পক্ষ থেকে অফিসের কয়েকজন কর্মীর সঙ্গে কথাবার্তাও বলা হয়েছে বলে সূত্রের খবর।
তৃতীয়বারের জন্য নির্ধারিত হাজিরার দিন ঘনিয়ে আসতেই সিআইডির কাছে ফের চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই CID র কাছে তাঁর পক্ষ থেকে এই চিঠি পৌঁছেছে। এদিকে তদন্তকারী সংস্থা পরবর্তী পদক্ষেপ কী নেয়, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। নির্ধারিত হাজিরা এড়ানোর কারণ ও নতুন আবেদনের প্রেক্ষিতে সিআইডি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর CID পরবর্তী পদক্ষেপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের দিকে।
একাংশের মতে, এই তদন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তবে অভিযোগ বা তদন্তের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। এখন নজর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কবে হাজিরা দেন।
