ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড ঘিরে সংঘাত, এবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! তিনটি মামলা, জামিন অযোগ্য ধারায় অভিযোগ

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিলবোর্ড ঘিরে বিতর্ক এবার থানায় হাজিরা পর্যন্ত গড়াল। বুধবার সকাল ১১টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত […]

Continue Reading

৯০ চাকরিপ্রার্থীকে ঘিরে ৬৭ লক্ষ নেওয়ার অভিযোগ, সুমিত রায়ের নামে ফের প্রতারণার FIR

নিউজপোল ব্যুরো: নিয়োগ দুর্নীতির আঁচে ফের তোলপাড় রাজ্য রাজনীতি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে সামনে এল ফের এক বিস্ফোরক অভিযোগ। ডেবরা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গড়বেতা থানায় রুজু হলো এফআইআর। সরকারি চাকরির চটকদার লোভ দেখিয়ে ৯০ জন চাকরিপ্রার্থীর থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগে মুখ পুড়ল সুমিত রায় ও তাঁর […]

Continue Reading

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ! ৫০ লক্ষের ডিপোজিট, ১০ লক্ষ ভাড়া, বকেয়া ৫ মাসের টাকা

নিউজপোল ব্যুরো:  ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সামনে এল অফিসের ভাড়া ও চুক্তির শর্ত ঘিরে আরও এক দফা অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ১৭ হাজার বর্গফুটের ৭ ও ৮ তলার জায়গা অফিস হিসেবে নেওয়ার কথা […]

Continue Reading

মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় সশরীরে হাজিরার কড়া নির্দেশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার খোদ অভিষেককে লালবাজারের ডেডলাইন

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার রেশ এখনও কাটেনি। এবার সেই ঘটনাতেই তদন্ত আরও এক ধাপ এগোল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলেছে কলকাতা পুলিশ। একই ঘটনায় দলের আরও কয়েকজন নেতা ও ঘনিষ্ঠ সহযোগীকেও নোটিস পাঠানো হয়েছে। গত ২৭ […]

Continue Reading

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে লালবাজারের গোয়েন্দা হানা! ২৭শে অগাস্টের মামলার তথ্যপ্রমাণ সংগ্রহে একযোগে পুলিশ ও দমকল

নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসকাণ্ডে এবার তদন্তে আরও গতি। ২৭ অগস্টের ঘটনায় তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছল গোয়েন্দা দফতরের আধিকারিকরা। একইসঙ্গে সোমবার সকালে ফের ওই অফিসে যায় পুলিশ ও দমকলের দল। ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা ঘিরে যে উত্তেজনা তৈরি […]

Continue Reading

ডায়মন্ড হারবারে ভুয়ো করোনা টেস্টের বিরাট স্ক্যাম? সরাসরি নিশানায় অভিষেক, তদন্তে এনএমসি

নিউজপোল ব্যুরো: করোনা মহামারীর ভয়াবহ সময়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত মেগা ‘কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’ নিয়ে বিস্ফোরক জালিয়াতির অভিযোগ উঠল। তৎকালীন এই মেগা ড্রাইভটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একক উদ্যোগে শুরু হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু অভিযোগ উঠে এসেছে, সেখানে নাকি কোনো ট্রেনিং না থাকা অদক্ষ কর্মী ও ডাক্তারদের দিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকার […]

Continue Reading

আমতলায় অভিষেকের অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙা নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। বিতর্কিত ওই ভবন ভাঙার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত জরুরি স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আপাতত ওই জায়গায় নতুন করে কোনও ভাঙচুর চালানো যাবে না। […]

Continue Reading

বিপত্তারিণীর দিনে বিপদের অবসান, ডায়মন্ড হারবারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ভাইপোর রাজকীয় অফিস

নিউজপোল ব্যুরো: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যে এবার আছড়ে পড়ল উত্তরপ্রদেশের কায়দায় এক বিধ্বংসী ও অভাবনীয় পলিটিক্যাল বুলডোজার! আজ শনিবার, ১৮ জুলাই পবিত্র বিপত্তারিণী ব্রতের পুণ্যলগ্নেই এক নজিরবিহীন অ্যাকশন ঘটিয়ে সরাসরি গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো খোদ ‘ভাইপো’-র রাজনৈতিক কার্যালয়।  এতকাল যে অফিস থেকে পুরো তল্লাটের ওপর রাজত্ব চালানো হতো, আজ সেখানে কেবলই […]

Continue Reading

দেওয়ালে পিঠ ঠেকে গেল যুবরাজের? গরিবের পেটে লাথি মেরে ২৫০ কোটির ত্রাণ চুরির মামলায় এবার কি শ্রীঘরে যাবে অভিষেক?

নিউজপোল ব্যুরো: অভিষেকের পাপাচারের যেন কোনো শেষ নেই! দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হলো এক চাঞ্চল্যকর ফৌজদারি মামলা। মারাত্মক এই অভিযোগটি নিয়ে সোজা থানার দরজায় হাজির হয়েছিলেন হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর স্পষ্ট দাবি, আমফানের তাণ্ডবে যখন দক্ষিণবঙ্গের মানুষ হাহাকার করছিলেন, তখন তাঁদের জন্য বরাদ্দ ত্রাণ তহবিলের প্রায় ২৫০ […]

Continue Reading

ভাইপোর ডানা ছাঁটলেন পিসি! জেলা থেকে অভিষেক-পন্থীদের ঘাড়ধাক্কা, তৃণমূলে কি তবে পুরোপুরি শেষ ‘অভিষেক-তন্ত্র’?

নিউজপোল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই দলের ভেতরে পুরনো বনাম নতুনের যে ঠাণ্ডা লড়াই চলছিল, রবিবার যেন তাতে সিলমোহর পড়ে গেল। রাজ্যজুড়ে একাধিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান পদের নাম ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল যে, অভিষেক পন্থী নেতাদের ডানা পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। এতদিন ধরে যাঁরা দলের গুরুত্বপূর্ণ পদ বা জেলা সামলাচ্ছিলেন, তাঁদের সরিয়ে পুরনো ও […]

Continue Reading