পুলিশের ভাবমূর্তিতে প্রশ্ন উঠছে? তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের দুই কর্মী, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ লালবাজারের

অপরাধ আইন দেশ

নিউজপোল ব্যুরো: শ্যামপুকুর থানা এলাকায় পুলিশের দুই কর্মীর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ । এই ঘটনা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে শহরে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত দুই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে লালবাজার থেকে। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, ডিসি নর্থের অধীনে থাকা একটি পিসিআর ভ্যান ওই এলাকার দায়িত্বে ছিল। সেই সময় বাঁকুড়ার বারিকুলের এক ব্যবসায়ীকে আটক করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, তাঁকে আটক করার পর তাঁর এটিএম কার্ড ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, এটিএম থেকে টাকা তোলার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর ওই ব্যবসায়ী কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ হাতে পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা অভিযোগকারীর সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেই জানা গিয়েছে।
এরপরই অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে তোলাবাজির মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

কলকাতা পুলিশের ভাবমূর্তিতে প্রশ্ন উঠলেও লালবাজারের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। পুলিশ সূত্রে স্পষ্ট বার্তা, আইন রক্ষার দায়িত্বে থাকা কেউ যদি আইন ভাঙেন, তাহলে তাঁর বিরুদ্ধেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমানভাবে কার্যকর এই কথাটাই কতটা প্রযোজ্য কখনসেটাই দেখার বিষয়!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla