অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে । খতিয়ে দেখার জন্য গঠন করা হল (সিট) !

অফবিট দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং সরকারি সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। সেই উদ্দেশ্যেই নির্দিষ্ট ফর্ম পূরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর তদন্তে ইতিমধ্যেই ২২টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে তিনি জানান। এই অ্যাকাউন্টগুলির দ্বারা কিছু পুরুষ ব্যক্তি বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ গ্রহণ করছিলেন, যদিও প্রকল্পটি মূলত মহিলাদের জন্য চালু করা হয়েছিল।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন অভিযুক্তের নামও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুস্তাফিজুর নামে এক ব্যক্তি একাধিক ভুয়ো অ্যাকাউন্ট পরিচালনা করতেন ও তার পাশাপাশি রাকিবুল শেখের নামেও একই অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি ভাণ্ডার থেকে লক্ষ লক্ষ টাকা অপরহন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের তথ্য সামনে এসেছে। তবে তদন্ত এগোলে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ বিষয় খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান শুভেন্দু আধিকারি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, প্রকৃত উপভোক্তাদের স্বার্থ রক্ষা এবং দুর্নীতি রোধ করাই সরকারের মূল উদ্দেশ্য। অভিযোগে নাম জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla