নিউজপোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার জমানায় হঠাৎ নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া যে কোনও মানুষের জন্যই এক চরম দুশ্চিন্তা ও আতঙ্কের অভিজ্ঞতা। আপনার অজান্তেই প্রোফাইল ছবি বদলে যাওয়া, অনুমতি ছাড়া অদ্ভুত পোস্ট বা কমেন্ট হওয়া, কিংবাtwo factor authentification কাজ না করা মূলত account hacked হওয়ার বড় লক্ষণ। মেটা (Meta) বর্তমানে ফেসবুককে সুরক্ষিত রাখার অনেক কড়া ব্যবস্থা দিলেও, অ্যাকাউন্ট হ্যাকারদের খপ্পরে পড়লে তা দ্রুত উদ্ধার করার বেশ কিছু দারুণ ও সহজ টেকনিক্যাল গাইড রয়েছে।
প্রথমেই আপনার আগে লগইন করা ছিল এমন পরিচিত কোনও মোবাইল বা কম্পিউটার থেকে সরাসরি ফেসবুকের নির্দিষ্ট পেজ facebook.com/hacked-এ চলে যান। সেখানে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা পুরনো ইমেল বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন। যদি হ্যাকার আপনার ইমেল বা ফোন নম্বর সম্পূর্ণ বদলে ফেলে থাকে, তবে Account identification পেজ facebook.com/login/identify-এ গিয়ে আপনার আসল Facebook username টাইপ করে আইডিটি খুঁজে বের করুন। আইডি সামনে এলে স্ক্রিনে থাকা ‘No longer have access to these?’ অপশনটি বেছে নিয়ে আপনার সম্পূর্ণ নতুন একটি সচল ইমেল আইডি দিন, যা আগে কখনও ফেসবুকে ব্যবহার করা হয়নি।
এরপর মেটার দেওয়া সমস্ত সিকিউরিটি চেক ও নির্দেশাবলী সফলভাবে সম্পূর্ণ করলেই মিলবে পাসওয়ার্ড রিসেট করার মোক্ষম সুযোগ। তবে সমস্ত সেল্ফ-সার্ভিস রিকভারি পদ্ধতি ব্যর্থ হলে, শেষ অস্ত্র হিসেবে ফেসবুকের অফিশিয়াল নোডাল টিম অর্থাৎ গ্রিভেন্স অফিসারের (Grievance Officer) কাছে সরাসরি fbgoindia@support.facebook.com ইমেলে আপনার অভিযোগের আসল নথি পাঠাতে পারেন।
