Justice For Rahul : ‘বাবিন’-এর মৃত্যুরহস্যে উত্তাল টলিউড, বিচার চেয়ে রাস্তায় তারকারা

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিজয়গড় কলোনির প্রাণোচ্ছল ছেলে ‘বাবিন’—যাকে টলিউড চিনত ‘চিরদিনের…’ ছবির নায়ক হিসেবে আজ আর নেই। গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন মর্মান্তিক ‘সলিল সমাধি’ ঘটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Death Mystery) । এই ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিউড, তবে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ পরিবার ও সহকর্মীরা (Tollywood Protest)। রহস্যঘেরা এই মৃত্যুর পূর্ণ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন শিল্পী মহল (Justice For Rahul)।

আরও পড়ুন: Jeetu Kamal: রাহুলের মৃত্যুর পর বিস্ফোরক জিতু কামাল! শুটিং ফ্লোরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা

শনিবার দুপুরে নজিরবিহীন এক দৃশ্য দেখা যায় রিজেন্ট পার্ক থানার সামনে। স্বামীর মৃত্যুর বিচার চাইতে থানায় পৌঁছন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তার পাশে ছিলেন টলিউডের একাধিক প্রথম সারির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় ও ভরত কল। এছাড়াও উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী এবং সৌরভ দাস। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর অস্পষ্ট বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আর্টিস্ট ফোরাম পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। থানা থেকে বেরিয়ে শিল্পীরা সরাসরি টেকনিশিয়ান স্টুডিওর দিকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে অংশ নেন। এই মিছিলে যোগ দিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, “রাহুলের মৃত্যু নিয়ে গত কয়েক দিনে বহু ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। সত্যিটা কী, তা পরিষ্কার হওয়া জরুরি। সত্য উদ্ঘাটন না হলে বিচার অসম্ভব।” (Justice For Rahul)

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, প্রযোজনা সংস্থার নীরবতা এবং দায়সারা প্রতিক্রিয়ায় তাঁরা অত্যন্ত হতাশ। তার কথায়, “আমরা আইনগত পদক্ষেপের কথা ভাবছি। একজন দক্ষ অভিনেতার এমন পরিণতি মেনে নেওয়া যায় না। সত্য উদঘাটন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।” সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ও মিছিলে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন (Justice For Rahul)। সহকর্মীকে হারানোর শোক আর অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ এই দুইয়ের মিশেলে টেকনিশিয়ান স্টুডিও চত্বর উত্তাল হয়ে ওঠে। টলিপাড়ার একটাই দাবি শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনও প্রাণ এভাবে ঝরে না যায়। এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। ‘বাবিন’-এর মৃত্যুর রহস্য কি উন্মোচিত হবে? ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে গোটা টলিউড (Tollywood Protest)।