Jeetu Kamal: রাহুলের মৃত্যুর পর বিস্ফোরক জিতু কামাল! শুটিং ফ্লোরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা

breakingnews কলকাতা পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গত রবিবার বিকেলে ওড়িশার তালসারির সমুদ্রতটে একটি সিরিয়ালের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Death)। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। তবে এই মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসছে বিশেষ করে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে। টালিগঞ্জের একাধিক শিল্পী ও কলাকুশলী ক্ষোভে ফুঁসছেন। ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন অনেকে, এমনকি রাস্তায় নেমেও আন্দোলনের ডাক দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শুটিং ফ্লোরে নিরাপত্তাহীনতার চিত্র প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee Death : রাহুলের মৃত্যু কী ভাবে? মেলেনি সদুত্তর, অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে FIR দায়ের করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

জিতুর দাবি (Jeetu Kamal), শুটিং চলাকালীন তিনি একাধিকবার প্রাণসংকটের মুখে পড়েছেন। এক ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, অথচ প্রোডাকশন টিমের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এমনকি হাসপাতালে চিকিৎসার পর ফের একই ঝুঁকিপূর্ণ পরিবেশে তাকে কাজ করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট ফোরামে জানালেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি তার। আরও একটি চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন জিতু (Jeetu Kamal)। গত ১৫ মার্চ চন্দননগরের গঙ্গার ধারে ঝড়-বৃষ্টির মধ্যে শুটিং চলাকালীন তাকে নৌকায় উঠে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। তিনি সেই ঝুঁকি নিতে অস্বীকার করলে পরের দিন তাকে হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনাও তিনি আর্টিস্ট ফোরামে জানালেও সেখান থেকেও কোনও সাড়া পাননি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

জিতুর প্রশ্ন (Jeetu Kamal), সময়মতো অভিযোগগুলিকে গুরুত্ব দিলে হয়তো আজ রাহুলের মতো মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। এই বক্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তদন্তের গতি কোন দিকে যায়, তা সময় বলবে। তবে রাহুলের মৃত্যু টলিপাড়ায় যে গভীর শূন্যতা তৈরি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এখন একটাই প্রশ্ন আদৌ কি মিলবে ন্যায়বিচার?