নিউজ পোল ব্যুরো: কেরলে নির্বাচনী প্রচারের মাঝেই অপ্রত্যাশিত বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor Convoy Attack)। এই ঘটনায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার মালাপ্পুরম জেলায় প্রচারে বেরিয়েছিলেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor Convoy Attack)। তিনি ওয়ান্ডুর অঞ্চলে একটি নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তিরুভল্লি চেল্লিথোডু সেতুর কাছে আচমকাই কিছু মানুষ জড়ো হয়ে তাঁর গাড়িবহরের পথ আটকে দেয়। এই ঘটনার পর নিরাপত্তাকর্মীর অভিযোগের ভিত্তিতে ওয়ান্ডুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে আটক করেছে এবং ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ হওয়া দুটি যানবাহন বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের মধ্যে কালিকাভুরের বাসিন্দা উম্মারা নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর ধারায়, অর্থাৎ জামিন অযোগ্য মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Adhir Chowdhury: বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, থারুর সামনের আসনে বসে রয়েছেন এবং কিছু লোক তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ (Shashi Tharoor Convoy Attack) দেখাচ্ছেন। ভিডিওতে কয়েকজনকে চিৎকার করতে এবং উত্তেজনা ছড়াতে দেখা যায়। পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে, যদিও পরে তা নিয়ন্ত্রণে আসে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
