Bharti Singh-Haarsh Limbachiyaa : দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতুকশিল্পী ভারতী সিং! সুখবর জানালেন পাহাড়ের কোলে দাঁড়িয়ে

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কৌতূকশিল্পী ভারতী সিং (Bharti Singh) আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Haarsh Limbachiyaa)-এর সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন ভারতী। পাহাড়ের কোলে তোলা সেই ছবির ক্যাপশনেই স্পষ্ট তাদের ঘরে নতুন অতিথি (New Baby) আসতে চলেছে।

ভারতী জানিয়েছেন, তিনি বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা (Pregnant)। মজার বিষয়, এই সময়টায় তিনি নিজেই টের পাননি যে তার শরীরে নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। কারণ হিসেবে ভারতী বলেছেন, “আমার ওজন (Weight Gain) বেশি থাকায় বিষয়টি বুঝতেই পারিনি। প্রতিদিনের মতোই কাজ করেছি, শুটিং (Shooting) করেছি, মঞ্চে পারফর্মও (Stage Performance) করেছি। ঘরের কাজ, অফিসের কাজ সবকিছু একসঙ্গে সামলেছি।”

আরও পড়ুন:Fraud Case: ৫ ঘণ্টার জেরা, ৬০ কোটি টাকার প্রতারণায় শিল্পার বয়ান রেকর্ড করল ইওডব্লিউ

তিনি আরও জানান, “একদিন হঠাৎ মনে হল পরীক্ষা (Pregnancy Test) করে দেখি। আর পরীক্ষার ফল পজিটিভ (Positive Result) আসতেই আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে হর্ষকে খবরটা জানাই। আমাদের জন্য এটা সত্যিই অমূল্য মুহূর্ত। আমরা বরাবরই দ্বিতীয় সন্তান (Second Child) চেয়েছিলাম, মনে হয়েছিল এটাই উপযুক্ত সময়।”বর্তমানে ভারতী ও হর্ষ রয়েছেন সুইজারল্যান্ডে (Switzerland), সেখানে বেবিমুন (Babymoon) উপভোগ করছেন তারা। বরফে মোড়া পাহাড়, রোদ, আর একরাশ সুখের হাসিতে ভরা সেই ছবিগুলি এখন ভাইরাল (Viral Post) সোশ্যাল মিডিয়ায়।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ভারতী ও হর্ষ। তাদের দাম্পত্য জীবনে ২০২২ সালে আসে প্রথম সন্তান লক্ষ (Laksh), যাকে সবাই স্নেহভরে ‘গোল্লা’ (Golla) নামে চেনে। গোল্লার জন্মের পর থেকেই ভারতী প্রায়ই বলতেন, তিনি আরও একবার মা (Motherhood) হতে চান। এবার সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। তাদের ঘরে দ্বিতীয় অতিথি আসার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা (Fans)। কেউ লিখছেন, “Congratulations Bharti!”, কেউ আবার বলছেন, “Golla is going to be a big brother!” এমন শুভেচ্ছার বার্তায় ভরে উঠেছে কমেন্ট সেকশন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই মুহূর্তে ভারতী জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ তিনি আরও গভীরভাবে অনুভব করতে চান। আর এবার তার ইচ্ছে, ঘরে আসুক এক কন্যা সন্তান (Baby Girl)। হাসি-আনন্দে ভরপুর এই অধ্যায় এখন শুরু হতে চলেছে ভারতী ও হর্ষের জীবনে।