Rahul Arunoday Banerjee Death : রাহুলের মৃত্যু কী ভাবে? মেলেনি সদুত্তর, অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে FIR দায়ের করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গত ২৯ মার্চ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর খবর সামনে আসতেই গোটা টলিপাড়ায় শোকের ছায়া নেমে আসে। কিন্তু (Rahul Arunoday Banerjee Death Case) ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেলেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ইতিমধ্যেই শেষকৃত্য সম্পন্ন হলেও উত্তরহীন প্রশ্ন ঘিরে রয়েছে গোটা ঘটনাকে। এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এফআইআর দায়েরের পথে হাঁটছে আর্টিস্ট ফোরাম (Artist Forum FIR Demand)।

আরও পড়ুন: Raj Chakraborty : রাহুলের মৃত্যুতে স্তম্ভিত রাজ চক্রবর্তী, বললেন – “এই ট্রমা থেকে এখনও বেরোতে পারিনি”

জানা গিয়েছে, তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা (Rahul Arunoday Banerjee Death)। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ১ এপ্রিল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছিল আর্টিস্ট ফোরাম (Magic Moments Production Controversy)। যদিও সংস্থার তরফে উত্তর দেওয়া হলেও তা নিয়ে সন্তুষ্ট নন ফোরামের সদস্যরা। সেই কারণেই বৈঠকে বসে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের দ্বারস্থ হয়ে এফআইআর (FIR) দায়ের করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের বর্ষীয়ান শিল্পীরা। তাদের মতে, সহকর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, তারা স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন কীভাবে মৃত্যু হল, কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Rahul Arunoday Banerjee Death)। শনিবারই থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে (Artist Forum Investigation Demand)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে, রাহুলের মৃত্যুকে ঘিরে নানা রকম জল্পনা ছড়িয়েছে। কারও দাবি, সমুদ্রে নামার সময় আচমকাই তলিয়ে যান তিনি। আবার অন্য সূত্র বলছে, শুটিং চলাকালীন একটি বোট উল্টে যাওয়ার জেরেই দুর্ঘটনা ঘটে। তবে কোনটা সত্যি, তা এখনও নিশ্চিত নয় (Talsari Beach Shooting Incident)। এই ঘটনার পর থেকেই শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All Indian Cine Workers Association Statement) সরব হয়ে দাবি করেছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং গাফিলতির ফল। তাদের অভিযোগ, বাজেট কমানোর জন্য বহু সময় নিরাপত্তা বিধি মানা হয় না, যা শিল্পীদের জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে, তবে এখনও মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে, আর সেই কারণেই দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে টলিউড মহলে (Rahul Arunoday Banerjee Death)।