Raj Chakraborty : রাহুলের মৃত্যুতে স্তম্ভিত রাজ চক্রবর্তী, বললেন – “এই ট্রমা থেকে এখনও বেরোতে পারিনি”

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২০০৮ সাল। টলিউডের জন্য এক বিশেষ বছর ছিল (Tollywood debut film)। সেই বছরই ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করেছিলেন তিন প্রতিভা, নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), নায়িকা প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেই স্মৃতিমাখা শুরুর বহু বছর পর, হঠাৎই রাহুলের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। সহকর্মী ও বন্ধুর এই অপ্রত্যাশিত মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান (Raj Chakraborty), “রাহুলের এই ঘটনাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখনও এই ট্রমা থেকে বেরোতে পারিনি। ৪২ বছরের একটা ছেলে, এত ভাল অভিনেতা… ওর সঙ্গে আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি… খুব ভাল অভিনেতা ছিল। ভাল লিখত, ভাল নাট্যকর্মী ছিল। এটা মেনে নেওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee Death : রাহুলের মৃত্যুর ৫ দিন পর মুখ খুললেন সন্দীপ্তা, প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকে বার্তা

রাহুলের মৃত্যুকে ঘিরে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছে, সে বিষয়েও সতর্ক মন্তব্য করেছেন রাজ (Raj Chakraborty)। তিনি বলেন, পুরো ঘটনার সত্যতা সামনে না আসা পর্যন্ত নির্দিষ্ট মন্তব্য করা ঠিক নয়। তবে এই ঘটনা আবারও প্রমাণ করে, শুটিং হোক বা যেকোনও কর্মক্ষেত্র নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে রাখা জরুরি। প্রত্যেকেরই নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, কারণ নিজের সুরক্ষাই অন্যের সুরক্ষার ভিত্তি। রাহুলের স্মৃতি এখন সর্বত্র বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। রাজ জানান (Raj Chakraborty), সোশ্যাল মিডিয়া খুললেই রাহুলের ছবি বা পোস্ট চোখে পড়ছে, যা এড়িয়ে যেতে চাইলেও সম্ভব হচ্ছে না। ‘পিয়া রে পিয়া রে’ গানের সঙ্গে রাহুলের স্মৃতিচারণ তাকে আরও আবেগপ্রবণ করে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় জলে পড়ে যান রাহুল। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরদিন কলকাতায় এনে শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। তার ছোট ছেলে সহজ শেষকৃত্যের সমস্ত রীতি সম্পন্ন করে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টলিউডে সক্রিয় ছিলেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। অভিনয়ের পাশাপাশি তিনি পডকাস্ট ‘সহজ কথা’-র মাধ্যমে দর্শকদের সঙ্গে সংযোগ রেখেছিলেন। তার চলে যাওয়া বাংলা বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি।