Rahul Arunoday Banerjee Death : রাহুলের মৃত্যুর ৫ দিন পর মুখ খুললেন সন্দীপ্তা, প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকে বার্তা

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul Arunoday Banerjee Death) মৃত্যুর পাঁচ দিন পর অবশেষে নিজের শোক প্রকাশ করলেন অভিনেত্রী সন্দীপ্তা (Sandipta Sen)। এই আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি এমনটাই জানিয়েছেন আবেগঘন বার্তায়। সন্দীপ্তা লেখেন (Sandipta Sen), এতদিন কেটে গেলেও মনে হচ্ছে সবটাই অবাস্তব। রাহুল শুধু একজন দক্ষ অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, বন্ধু, লেখক এবং কবি। তার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি আজ আরও বেশি করে নাড়িয়ে দিচ্ছে মনকে। বিশেষ করে চন্দ্রবিন্দুর একটি প্রিয় লাইন—“আমরা কমতি পড়লে loan দিই জন্মদিন”—আজ যেন অন্য অর্থ বহন করছে, যা ভাবতেও কষ্ট হচ্ছে (Rahul Arunoday Banerjee Death)।

আরও পড়ুন: Gaurav Chakrabarty : রাহুলের মৃত্যুতে মিথ্যে ধোঁয়াশা নিয়ে সরব গৌরব, আর বললেন ধীরকে জ্যাঠার সঙ্গে পরিচয় করানোর দায়িত্ব আমাদের

গত ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি তার স্ত্রী প্রিয়াঙ্কাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয় তীব্র সমালোচনা (Rahul Arunoday Banerjee Death)। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দেন সন্দীপ্তা। তিনি স্পষ্ট বলেন, এমন দুঃসময়ে অযথা বিচার-বিশ্লেষণ না করে মানুষের আরও সংবেদনশীল হওয়া উচিত। প্রত্যেকের শোক প্রকাশের ধরন আলাদা এটা বোঝার প্রয়োজন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের নেতিবাচক মন্তব্য একটি ১৩ বছরের কিশোরের মানসিকতায় গভীর প্রভাব ফেলতে পারে। রাহুলের ছেলে সহজ এত অল্প বয়সে বাবাকে হারিয়েছে এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আগামী প্রজন্মের কথা ভেবে সকলের আরও দায়িত্বশীল আচরণ করা জরুরি বলেও আবেদন জানান তিনি (Rahul Arunoday Banerjee Death)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রাহুলের পরিবার যে কতটা ভেঙে পড়েছে, সেটাও তুলে ধরেন সন্দীপ্তা। রাহুলের মা এখনও ছেলের মৃত্যু বিশ্বাস করতে পারছেন না। তার ঘর, প্রিয় জিনিসপত্র সব যেন অপেক্ষা করছে তার ফেরার। পরিবার, বন্ধু, আত্মীয় সবাই গভীর শোকে ডুবে। মৃত্যুর কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এখানে গাফিলতি ছিল এবং সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। সত্য সামনে আসার অপেক্ষাতেই রয়েছেন সবাই। শেষে রাহুলকে স্মরণ করে তিনি লেখেন, যে নামেই ডাকা হোক রাহুল, অরুণোদয় বা বাবিন তিনি সবার মনে চিরকাল থেকে যাবেন (Rahul Arunoday Banerjee Death)।