নিউজ পোল ব্যুরো: টলিউডে এখন শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা রাহুল অরুনোদয় ব্যানার্জির অকালপ্রয়াণে (Rahul Arunoday Banerjee Death)। তার মৃত্যুর চার দিন পর সমাজমাধ্যমে এক হৃদয়বিদারক পোস্ট শেয়ার করেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। পেশাগত সম্পর্কের গণ্ডি ছাপিয়ে তাদের সম্পর্ক ছিল একেবারে দাদা-ভাইয়ের মতো। সেই গভীর সম্পর্কের আবেগই ফুটে উঠেছে গৌরবের লেখায়। গৌরব জানান (Gaurav Chakrabarty), রাহুল শুধু সহকর্মী নন, তার জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। লেখালেখির প্রতি আগ্রহ জাগানো থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তে পাশে দাঁড়ানো সবেতেই রাহুল ছিলেন। এমনকি গৌরব ও তার স্ত্রী ঋদ্ধিমা চক্রবর্তীর মধ্যে মনোমালিন্য হলে, রাহুল দাদার মতো ঋদ্ধিমার পাশে দাঁড়াতেন এই স্মৃতিও উঠে এসেছে তার লেখায়।
রাহুলের হঠাৎ এই মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না গৌরব (Gaurav Chakrabarty)। শেষ মুহূর্তে তিনি কতটা কষ্টে ছিলেন, সেই ভাবনাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা নানা ধোঁয়াশা, অস্পষ্টতা এবং দায়িত্বহীনতার অভিযোগ তাকে আরও ব্যথিত করে তুলেছে। একটি অনুষ্ঠানে রাহুল নিজেই বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি গৌরব এবং তার ভাইয়ের বেড়ে ওঠা কাছ থেকে দেখেছেন। সেই স্মৃতিচারণও আজ যেন আরও আবেগঘন হয়ে উঠেছে। গত ২৯ মার্চ একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই আকস্মিক ঘটনা মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে তার কাছের এবং মানুষদের কাছেও । গৌরব তার পোস্টে লিখেছেন, ‘কে তাকে বকাঝকা করবে, কে হঠাৎ ফোন করে গাড়ি কেনার পরামর্শ চাইবে এই ছোট ছোট অভ্যাসগুলোই এখন গভীর শূন্যতা তৈরি করছে’। রাহুলের মৃতদেহ দেখে ঋদ্ধিমাও ভেঙে পড়েছিলেন। সেই মুহূর্তের যন্ত্রণা এখনও তাজা। তবুও জীবনের পথে এগিয়ে চলার চেষ্টা করছেন তারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
গৌরব ও ঋদ্ধিমা তাদের সন্তান ধীরকে রাহুলের সঙ্গে পরিচিত করানোর দায়িত্ব নিয়েছেন। যদিও ধীর তার জ্যাঠাকে মনে রাখতে পারবে না, তবুও গল্প আর স্মৃতির মাধ্যমে তাকে চিনিয়ে দেওয়া হবে এই প্রিয় মানুষটিকে। মানুষ চলে গেলেও তার কাজ, তার স্মৃতি থেকে যায়। সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতিই দিয়েছেন গৌরব (Gaurav Chakrabarty)। রাহুল অরুনোদয় ব্যানার্জি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে, তার প্রিয়জনদের হৃদয়ে, প্রজন্মের পর প্রজন্ম।
