Kasish Kapoor: স্প্লিটসভিলা খ্যাত তারকার বাড়িতে চুরি, ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট রাঁধুনি!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেও যদি নিজের বাড়ির চার দেওয়ালের ভেতর ঘটে বিশ্বাসঘাতকতা, তাহলে আতঙ্ক আর ক্ষোভ মেশানো অনুভূতি থেকেই যায়। ঠিক তেমনই গ্ল্যামার ইন্ডাস্ট্রির বাইরে এক নারকীয় অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিয়েলিটি শো তারকা কাশিশ কপূর (Kasish Kapoor)। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আবেগঘন ভিডিওতে কাশিশ দাবি করেছেন, তার ঘরের রাঁধুনি তার ব্যক্তিগত লকার থেকে সাত লক্ষ টাকা চুরি করেছে এবং বিষয়টি ধরতে পারায় উলটে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

আরও পড়ুন:Dheeraj Kumar: শেষরক্ষা হল না… ৭৯ বছর বয়সে প্রয়াত ধীরজ কুমার, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া

কাশিশ (Kasish Kapoor) জানান, এই টাকা তিনি তার মায়ের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু ঘটনাচক্রে, ওয়াশরুম থেকে ফিরে এসে তিনি খামটিকে খালি দেখতে পান। সন্দেহ হওয়ায় যখন রাঁধুনিকে পকেট দেখাতে বলেন, তখন তার কাছ থেকে টাকার বান্ডিল খসে পড়ে। এরপরই শুরু হয় আতঙ্কের মুহূর্ত—কাশিশের দাবি, “সে দেয়ালে আমাকে চেপে ধরে বলে, ‘কাউকে কিছু বলো না।’” প্রথমে ভয় পেয়ে কাশিশ রাঁধুনিকে চলে যেতে দেন, তবে পরেই সিদ্ধান্ত বদলে নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ততক্ষণে রাঁধুনি ২০ তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যায়।

পরবর্তীতে এক কৌশলে কাশিশ (Kasish Kapoor) তাকে বাড়িতে ফেরান এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। রাঁধুনি আংশিক টাকা চুরির কথা স্বীকার করলেও এখনো পুরো অঙ্ক ফেরত পাননি কাশিশ। পুলিশ তদন্তে নেমেছে, তবে কিছু টাকা ফেরত দেওয়ার পর থেকেই অভিযুক্ত এখনও অধরা। কাশিশ বলেন, “আমি চুপ ছিলাম যেন বাবা-মা চিন্তিত না হন। কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ যখন বিশ্বাস ভাঙে, তখন সেটা ভীষণ কষ্টদায়ক।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT