নিউজ পোল ব্যুরো: বলিউডে নেমে এল শোকের ছায়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক ধীরজ কুমার (Dheeraj Kumar)। ৭৯ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই গুণী শিল্পীর। মৃত্যুর আগে বেশ কিছুদিন ভেন্টিলেটর সাপোর্টেও ছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না, বলিউডকে কাঁদিয়ে চিরঘুমে চলে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন:Subhashree Ganguly: টলিউড তারকাদের নিয়ে পুরীতে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’- মহাযাত্রা শুরু
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকরা সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ধীরাজ কুমারের (Dheeraj Kumar) প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোক। ধীরজ কুমার ১৯৭০ ও ৮০-র দশকে বলিউডে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে নিজের জায়গা তৈরি করেছিলেন। ‘রোটি কাপড়া অউর মকান’, ‘স্বামী’, ‘ক্রান্তি’, ‘হীরা পান্না’-র মতো জনপ্রিয় সিনেমায় তাঁর উপস্থিতি আজও স্মরণীয়। শুধু হিন্দি নয়, পাঞ্জাবি সিনেমাতেও তিনি পরিচিত মুখ ছিলেন।
তবে শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও ধীরজ কুমার (Dheeraj Kumar) ছিলেন ব্যতিক্রমী। তাঁর প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই লিমিটেড’-এর ব্যানারে বহু জনপ্রিয় ধারাবাহিকের জন্ম হয়। বিশেষ করে পৌরাণিক ও ভক্তিমূলক ধারার ধারাবাহিক ‘ওম নমঃ শিবায়’, ‘শ্রী গণেশ’, ‘জয় সন্তোষী মা’, ‘জপ তপ ব্রত’ ইত্যাদি দর্শকমনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। সাম্প্রতিক সময়েও তিনি ‘ইশক সুবহান আল্লাহ’-র মতো কনটেম্পোরারি ধারাবাহিক প্রযোজনা করেন, যা দর্শকদের কাছে প্রশংসিত হয়। ধীরজ কুমারের চলে যাওয়ায় এক যুগের অবসান ঘটল। তাঁর অবদান চলচ্চিত্র ও ছোটপর্দা দুই জগতেই স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘকাল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
