নিউজ পোল ব্যুরো: “আমার ছেলে… মহাদেবের কৃপা!” — চোখে জল, মুখে গর্বের হাসি। এই অনুভূতিটাই যেন প্রতিটি ভারতীয় মায়ের আত্মা থেকে উঠে আসা এক স্বপ্নপূরণের কান্না। ইতিহাস রচনা করে, মহাকাশ অভিযানে (space expedition) দেশের মুখ উজ্জ্বল করে সফলভাবে পৃথিবীতে ফিরলেন ইসরোর (ISRO) মহাকাশচারী, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Indian Astronaut Shubhanshu Shukla)।
আরও পড়ুন: দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককের বিরুদ্ধে বড় অভিযোগ, অপসারণের নির্দেশ DGCA-এর
বিশ্বের চোখ ফেরানো Axiom-4 মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে এসেছেন শুভাংশু (Indian Astronaut Shubhanshu Shukla)। স্পেসএক্সের (SpaceX) ড্রাগন ক্যাপসুলে (Dragon Capsule) আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে ভারতের সময় বিকেল ৩টা ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের জলে অবতরণ করেন তারা। বিশাল প্যারাসুটে ভর করে ক্যাপসুলটি সাগরে নামার পর, একটি বিশেষ উদ্ধারকারী জাহাজ তাদের নিরাপদে উদ্ধার করে।
লখনউতে তখন যেন উৎসবের আবহ। শুক্লা পরিবার অপেক্ষায় প্রহর গুনছিলেন, ছেলের পৃথিবীতে ফিরে আসার খবর শুনে যেন হর্ষ-বিষাদে মিশ্রিত এক আবেগের বিস্ফোরণ। শুভাংশুর মা আশা শুক্লা চোখের জল আটকাতে পারেননি। তিনি বলেন, “অনেক বড় মিশন সফল করে এসেছে আমাদের ছেলে। এটা শুধু আমাদের নয়, গোটা ভারতের গর্ব।”
এই মিশনের কমান্ডার ছিলেন নাসার (NASA) প্রাক্তন মহাকাশচারী ও Axiom Space-এর মানব মহাকাশ ফ্লাইট বিভাগের পরিচালক পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Indian Astronaut Shubhanshu Shukla) পাইলটের দায়িত্বে ছিলেন। বাকি দুই মিশন বিশেষজ্ঞ ছিলেন পোল্যান্ডের (Poland) স্লাভোস উজানানস্কি-উইলনিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু।
২৫ জুন ফ্যালকন ৯ রকেটে চেপে শুরু হয় শুভাংশুর মহাকাশ অভিযান। ২৬ জুন সফলভাবে ISS-এর সঙ্গে যুক্ত হয় তাদের যান। মহাকাশে কাটানো ১৮ দিনজুড়ে শুভাংশু ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিশেষ করে মহাকাশে ফসল ফলানোর প্রযুক্তি নিয়ে তার গবেষণা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ISS থেকে পৃথিবীতে ফিরে আসা মানে শুধু মাটি ছোঁয়া নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা। শুভাংশু শুক্লার এই অসাধারণ কীর্তি শুধু ভারতের মহাকাশ ইতিহাসেই নয়, প্রতিটি ভারতীয়ের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
